চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে দেশ সেরা ‘ব্র্যাক ইউনিভার্সিটি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2023
in শিক্ষা
A A
BRAC University ranks as Bangladesh's top university in 2024 world rankings. Channel i News - চ্যানেল আই নিউজ

মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৪ এ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান এবং বৈশ্বিকভাবে ৮০১-১০০০ অবস্থানের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) এই র‍্যাংকিং প্রকাশিত হয়েছে।

এই অর্জন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ ব্র্যাক ইউনিভার্সিটি এই বছরই প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে অংশগ্রহণ করেছে। বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র‍্যাংকিং করে থাকে। ২০২৪ সালের সংস্করণে প্রতিষ্ঠানটি ১০৮টি দেশ ও অঞ্চলের ১৯০৪টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি সামগ্রিকভাবে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ইতিবাচক প্রভাবের গুণমানের সাক্ষ্য। গবেষণা মানের ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৫৩৩তম অবস্থানে রয়েছে এবং সাইটেশন ইমপ্যাক্টে ব্র্যাক ইউনিভার্সিটি ৯৯.৮ স্কোর অর্জন করেছে যা এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার তাৎপর্যপূর্ণ প্রভাবেরই প্রতিচ্ছবি।

ব্র্যাক ইউনিভার্সিটি উচ্চশিক্ষার একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষা, গবেষণা, ইন্ডাস্ট্রি সম্পৃক্ততা এবং আন্তর্জাতিকীকরণের উন্নতির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমাদের অর্জনসমূহ নিশ্চিত করার জন্য কাজ কাজ করে যাবো। আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমরা এই লক্ষ্য অর্জনের জন্য বিশ্বের অনেকগুলো স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করে চলেছি।

Tags: ইউনিভার্সিটিব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

বল-ব্যাট হাতে মাঠে নামলেন তারকারা!

Next Post

সরকার বিরোধি ‘ছাত্র ঐক্যজোট’ হতে পারে এ সপ্তাহেই

Next Post
ঢাকায় ছাত্র ঐক্যজোটের প্রতিবাদে ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার বিরোধি 'ছাত্র ঐক্যজোট' হতে পারে এ সপ্তাহেই

জনসমাগমে বিশাল পতাকা ও মিছিলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মিলাদুন্নবীর 'জশনে জুলুস'কে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতির দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT