চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিকে উড়ল রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 02, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বেঞ্জেমার ৭ মিনিটে হ্যাটট্রিক করে রিয়ালকে এগিয়ে নেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমা নৈপুন্যে লা লিগায় ভ্যালাদোলিদকে উড়িয়েছে রিয়াল মাদ্রিদ। মাত্র সাত মিনিটেই হ্যাটট্রিক করেছেন ফরাসি ফরোয়ার্ড। তার ৩ গোলের সুবাধে ৬-০ ব্যবধানে বড় জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালাদোলিদকে উড়ানোর রাতে রিয়ালের হয়ে বেনজেমার পাশাপাশি গোল পেয়েছেন আসেনসিও, রদ্রিগো ও ভাজক্যুয়েজ। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল। ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান কার্লো আনচেলত্তির শিষ্যদের। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

রোববার রাতে শুরু থেকেই লা লিগার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটিকে চেপে ধরেছিল রিয়াল মাদ্রিদ। ২২ মিনিটে আসেনসিওর পাস থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের এগিয়ে নেন রদ্রিগো।

২৯ মিনিটে ব্যবধান বাড়ান বেনজেমা। ভিনিসিয়াসের পাসকে জালে পাঠান ফরাসি তারকা। ৩২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান তিনি। এবারও সহায়তা নিয়েছিলেন ভিনিসিয়াসের। ৪ মিনিট পরেই হ্যাটট্রিক আদায় করেন বেনজেমা। রদ্রিগোর বাড়ানো বলকে জালে পাঠান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ভ্যালাদোলিদ। তবে রিয়াল রক্ষণভাগ পরাস্তে সক্ষম হয়নি ক্লাবটি। ৬৬ মিনিটে আবারও সফরকারী দলের জালে বল পাঠায় রদ্রিগো। অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।

৭৩ মিনিটে পঞ্চম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর পাস থেকে গোল করেন আসেনসিও। এরপর যোগ করা সময়ে ৬ষ্ঠ গোলটি করেন ভাজক্যুয়েজ। ভ্যালাদোলিদ কোনো গোল পরিশোধ করতে না পারায় ৬-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

 

Tags: আসেনসিওবেনজেমাভ্যালাদোলিদরিয়াললা লিগা
Previous Post

মাকে হত্যার ২৭ বছর পর ছেলে গ্রেপ্তার

Next Post

হজের বিমান ভাড়া ও ব্যবস্থাপনা নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের বিমান ভাড়া ও ব্যবস্থাপনা নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

বিভিন্ন নেতা ও কর্মীরা গণতন্ত্রের জন্য একত্রিত, খাদ্য বিতরণ ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রের উপর যেই আঘাত করবে তাকে প্রতিহত করা হবে: বাহাউদ্দিন নাছিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT