চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটে বিশ্বকাপ শেষ বেনজেমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 পূর্বাহ্ন 20, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বেনজেমা বিশ্বকাপের জন্য মাঠে দাঁড়িয়ে আছেন, চোখে হতাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের রাশিয়া বিশ্বকাপ জয়ের মঞ্চে ছিলেন না। দুর্দান্ত ফর্ম দিয়ে প্রায় অর্ধযুগ পর জায়গা করে নিয়েছিলেন দিদিয়ের দেশমের স্কোয়াডে। কাতার বিশ্বকাপে ফরাসিদের অন্যতম আস্থার জায়গা হতে পারতেন। কিন্তু সবকিছু পক্ষে থাকল না করিম বেনজেমার। আসর গড়ানোর দিনে তার ছিটকে পড়ার খবর দিয়েছে ফ্রান্স।

তারকা ফরোয়ার্ডকে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে দিলো চোট। হাঁটুর চোট ঝামেলা করছে দীর্ঘদিনই, যুক্ত হয়েছিল বাম পায়ের পেশির চোটও। রিয়ালের হয়ে কয়েকটি ম্যাচ না খেলে ছিলেন পুনর্বাসনে। শনিবার অনুশীলনেও নেমেছিলেন। শেষ করতে পারেননি। দ্রুতই ছেড়ে যান ক্যাম্প।

শেষে জানা যায় পুরোপুরি সেরে ওঠা হয়নি বেনজেমার। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে তার অসময়ে ঘরে ফেরার টিকিট নিশ্চিতের খবর। দোহার অনুশীলন ক্যাম্প ছাড়ার পর এমআরআই করানো হয় বেনজেমার। অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে খবর।

বর্তমান ব্যালন ডি’অর জয়ী ৩৪ বছর বয়সী ফ্রেঞ্চম্যান গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। মৌসুমটাতে ৪২ গোল করেছিলেন। জাতীয় দলে ৯৭ ম্যাচে ৩৭ গোল আছে তার।

ফ্রান্স দলে চোটের মড়ক লেগেছে যেন। মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কান্তে আগেই ছিটকে গেছেন। অনুশীলনে নেমে সতীর্থ কামাভিঙ্গার ট্যাকলে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়েছে ক্রিস্টোফার এনকুকুর। সেই মিছিলে এলো বেনজেমার নামও।

Tags: কাতার বিশ্বকাপ-2022দেশমফিফা বিশ্বকাপ ফ্রান্সবেনজেমাসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

‘স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ পেলেন ১২জন গুণী ব্যক্তিত্ব

Next Post

ইউক্রেন সফর করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Next Post
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ছবি, হাসিমুখে পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন সফর করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ইন্দোনেশিয়ায় করোনা টেস্টের জন্য স্বাস্থ্যকর্মী পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনায় আরও ৫৪২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT