চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমাকে ৪০০ মিলিয়নে ডাকছে সৌদি ক্লাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 31, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোকে মোটা অঙ্কে দলে টেনেছে আল নাসের। পিএসজি ছাড়ার প্রবল সম্ভাবনার মুখে লিওনেল মেসির সঙ্গে আল হিলালের চুক্তি সংক্রান্ত আলোচনার ঝড় বইছে। এলো নতুন খবরও। দুবছরের চুক্তিতে ৪০০ মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে প্রস্তাব দিয়েছে আরেক সৌদি ক্লাব আল ইত্তিহাদ।

২০২২ সালে ব্যালন ডি’অর জয়ী ফরাসি ফুটবলার চলতি মাসের শুরুতে রিয়ালের সঙ্গে একবছরের চুক্তি নবায়নের জন্য সম্মত হয়েছিলেন বলে খবর ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সৌদি আরব থেকে আসা প্রস্তাব বিবেচনা করছেন ৩৫ বর্ষী ফরোয়ার্ড।

সৌদি আরব ২০৩০ সালে বিশ্বকাপের আয়োজক হতে মরিয়া। কারা হবে স্বাগতিক দেশ সেজন্য ২০২৪ সালের সেপ্টেম্বরে হবে ভোটভুটি। এর আগে বড় তারকাদের সৌদি প্রো লিগে খেলতে আনাটাকে মধ্যপ্রাচ্যের দেশটির প্রচারণার পন্থা হিসেবে দেখা হচ্ছে।

বেনজেমা চলতি মৌসুমে একাধিক চোটজনিত সমস্যায় ভুগেছেন। কাতার বিশ্বকাপের স্কোয়াডে অপরিহার্য খেলোয়াড় হলেও ফিটনেস টেস্টে উতরে যেতে না পারায় ছিটকে যান।

লা লিগায় বার্সেলোনার কাছে অনেক আগেই শিরোপা হারিয়েছে লস ব্লাঙ্কোস দল। এ মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের লিগে আর একটি ম্যাচ বাকি। ৪ জুন তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক ক্লাব। রিয়াল জার্সিতে এটিই হতে পারে বেনজেমার শেষ ম্যাচ।

ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ডেকেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্পেনের এক রেডিও খবরে এসেছে, বেনজেমার সঙ্গে ফোনে কথা বলেছেন পেরেজ। বলেছেন, ‘যদি চলে যেতে চান বলে ফেলুন। নিজের জন্য যা উপযুক্ত মনে করেন, আপনি সেটি করার যোগ্য ব্যক্তি।’

ফোনালাপের ঘটনা সত্যি হলে বলা যায়, বেনজেমা চলে যেতে পারেন বলেই মানসিক প্রস্তুতি নিচ্ছেন পেরেজ। স্প্যানিশ গণমাধ্যম বলছে, স্পেনের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা জোসেলু মোতা কিংবা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন শূন্যস্থান পূরণে রিয়ালে আসতে পারেন।

Tags: আল ইত্তিহাদপেরেজবেনজেমারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসৌদি আরব
Previous Post

জাতীয় সংসদে আজ বসছে বাজেট অধিবেশন

Next Post

বঙ্গবন্ধু ধান-১০০ ও ব্রি ধান ৭৪ আবাদে বেশি ফলন পেয়েছেন কৃষক

Next Post
বাংলাদেশের কৃষকরা ধান চাষে ব্যস্ত, মাঠে কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ধান-১০০ ও ব্রি ধান ৭৪ আবাদে বেশি ফলন পেয়েছেন কৃষক

জনপ্রিয় রাজনীতিবিদের হাসিমুখের ছবি, কালো পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে যুবলীগ সাধারণ সম্পাদকসহ ৪ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT