চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে বেনজেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 পূর্বাহ্ন 07, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বেনজেমা আল ইত্তিহাদে তিন বছরের চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন করিম বেনজেমা। আগামী মৌসুম থেকে শুরু হবে প্রো লিগে তার যাত্রা। সংবাদ মাধ্যমে এমন খবর ছড়ালেও এতদিন মুখ খোলেনি সংশ্লিষ্ট কেউ। সংশয় কাটলো এবার। মধ্য়প্রাচ্যের ক্লাবটিতে যোগ দিচ্ছেন ফরাসি তারকা। কাটাবেন ২০২৬ সাল পর্যন্ত। বেনজেমা নিজে এবং ক্লাবটি নিশ্চিত করেছে সৌদিতে যাওয়ার কথা।

মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন বেনজেমা। পরে আল ইত্তিহাদে যোগ দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে দুই পক্ষই। বুধবার জেদ্দায় ক্লাবটির সমর্থকদের সামনে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে উপস্থাপন করা হবে।

সৌদি আরবে বেনজেমার বেতনের বিষয়ে এখনও কিছু জানায়নি ক্লাবটি। বিবৃতিতে বলেছে, বেনজেমা একটি মেডিকেল পরীক্ষা করেছেন এবং সোমবার চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, বাণিজ্যিক কিছু চুক্তিসহ বেনজেমার পারিশ্রমিক ২০ কোটি ইউরো হতে পারে। অর্থাৎ, তিন মৌসুম থাকলে মোট ৬০ কোটি ইউরো আয় করবেন ফরাসি তারকা।

মধ্যপ্রাচ্যে ক্যারিয়ার শুরু করতে পেরে উচ্ছ্বসিত বেনজেমা। আল ইত্তিহাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তা জানিয়েছেন ফরাসি তারকা।

‘আমি একটি ভিন্ন দেশে একটি নতুন ফুটবল লিগ উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত। আল ইত্তিহাদ আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। এটি একটি ভাল লিগ, এখানে অনেক ভাল খেলোয়াড় আছে। ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিমধ্যেই এখানে আছেন, তিনি আমার খুবই ভালো বন্ধু। তিনি দেখিয়েছেন সৌদি আরব এগুচ্ছে।’

‘আমি এখানে জিততে এসেছি। আমার ক্যারিয়ারে আশ্চর্যজনক জিনিস অর্জন করার এবং স্পেন ও ইউরোপে যা করতে পারি তা অর্জন করার সৌভাগ্য পেয়েছি। এটি এখন অনুভব করছে যে একটি নতুন চ্যালেঞ্জ এবং এটিই সঠিক সময়।’

Tags: আল ইত্তিহাদবেনজেমারিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
Previous Post

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলা

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলা

প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT