চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডালাসের জমকালো উৎসবে বাংলার নকশীকাঁথা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 20, আগস্ট 2025
in বিনোদন
A A
বাংলার নকশীকাঁথা নিয়ে ডালাসের উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডালাসে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৮ম বাংলা চলচ্চিত্র উৎসব। এই উৎসব নিয়ে আয়োজকরা জানান, যদিও বলা হচ্ছে চলচ্চিত্র উৎসব আসলে এটা ছিল বাংলাদেশের সংস্কৃতির নানা বিষয়ের এক সম্মিলিত মেলা! প্রবাসী বাঙালিদের আত্মপরিচয়ের উৎসব। বাংলা ভাষা, চলচ্চিত্র ও ঐতিহ্যের শিল্পিত উদযাপন।

‘সৃজন হাট’ এর আয়োজনে ডালাসের এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত হয় এই উৎসব। ‘নকশীকাঁথার ছবি’ শিরোনামে বিশেষ ফ্যাশন শো ও পোশাক প্রদর্শনী ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ।

বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন- খালিদ মাহমুদ খান (কে ক্র্যাফট), তাহসিনা শাহীন (সাদাকালো), লিপি খন্দকার (বিবিয়ানা), কনক আদিত্য (দেশাল), ফারজানা রিপা (সিগনেট), মাধুরী সঞ্চিতা (ঋ), আফরোজা আজিজ মুন্নি (রঙরেজিনী) ও আমিনুল ইসলাম (বাংলা সেলাই)।

অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করছেন মহামায়া শিকদার (রানিং স্টিচ), ডালিয়া মিত্র (দশভুজা) ও পাপড়ি বসাক (সাদাফ ডিজাইন)।

এবারের উৎসবের থিম ছিল বাংলার নকশীকাঁথা। বিলুপ্তির হুমকিতে থাকা বাংলার ঐতিহ্য নকশীকাঁথাকে আলোচনায় নিয়ে আসা, মানুষের মাঝে নকশীকাঁথা নিয়ে সচেতনতা গড়ে তোলা ছিল এর উদ্দেশ্য। নকশীকাঁথা শিল্পী আমিনুল ইসলাম এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন তাঁর নান্দনিক নকশীকাঁথার নজরকাড়া সব কাজ নিয়ে। যা উৎসবে আগত সব দর্শনার্থীকে মুগ্ধ করে। ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উৎসবে বাংলাদেশ ও ভারত থেকে অংশগ্রহণকারী সকল শিল্পী ও প্রতিষ্ঠান তাঁদের নিজ নিজ কাজ দিয়ে ডালাসের উৎসব অঙ্গনকে রাঙিয়ে দিয়ে গেছেন। বিশেষ করে বিলুপ্ত হতে বসা বাংলার ঐতিহ্য নকশীকাঁথাকে সার্থকভাবে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপিত করা এই আয়োজনের অন্যতম সাফল্য।

আমিনুল ইসলাম জানান, তিনি অনেক ধরণের হতাশার মাঝে এই আয়োজনের মধ্য দিয়ে আলো দেখতে পেয়েছেন। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি অবশ্যই স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়াবে।

Tags: ডালাসনকশীকাঁথানকশীকাঁথার জমিন
Previous Post

যাদের নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

Next Post

বঞ্চিত-অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

Next Post
প্রতিবেদন জমা দিচ্ছেন বঞ্চিত-অবসরপ্রাপ্ত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঞ্চিত-অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

টিকটকের লোগো যুক্ত মার্কিন পতাকার পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটককে 'হোয়াইট হাউস' অ্যাকাউন্ট চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT