চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণিল আয়োজনে বাঙালির বর্ষবরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 পূর্বাহ্ন 14, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবছরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা চ্যানেল আইয়ের নানা আয়োজনে চলছে বর্ষবরণ। পাশাপাশি থাকছে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের নানা আয়োজন।

রোববার ১৪ এপ্রিল পুরোনো বছরকে বিদায় জানিয়ে বাংলা ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করা হচ্ছে নববর্ষ পালনের মধ্য দিয়ে। সকাল সোয়া ৬টার দিকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয়েছে বর্ষবরণের এবারের আয়োজন।

এবার ছায়ানটের বর্ষবরণের প্রতিপাদ্য: ‘স্বাভাবিকতা ও পরস্পরের প্রতি সম্প্রীতির সাধনা’। রমনা পার্ক প্রাঙ্গণে চলছে এই আয়োজন।

বর্ষবরণে আরও থাকছে চ্যানেল আই-এর নববর্ষের বিশেষ আয়োজন সুরের ধারা- হাজার কন্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করছে সারাদেশ।

রোববার সকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে সারাদেশ থেকে বিভিন্ন শিল্পীরা অংশ নিয়েছেন।

গত এক যুগ ধরে আয়োজন করা হচ্ছে সুরের ধারা চ্যানেল আই হাজার কন্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। অনলাইলে রেজিস্ট্রেশন এবং অডিশনের পর আজ মূল অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শিল্পীরা। এবারের আয়োজনে অংশ নিচ্ছেন শুরের ধারা অনুষ্ঠানের নিয়মিত শিশু শিল্পীরাও। মহড়ায় শিল্পীদের সার্বিক নির্দেশনা দিচ্ছেন ভারতীয় সংগীত তত্ত্বাবধায়ক পুলক সরকার।

‘বাংলা নববর্ষ ১৪৩১’ উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ  ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।

এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে।  বাংলা নববর্ষের তাৎপর্য,  মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

Tags: অনুষ্ঠানচলছেবর্ষবরণ
Previous Post

মুক্ত হলো সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা ২৩ নাবিক

Next Post

ইসরায়েলে ইরানের ভয়াবহ ড্রোন হামলার ভিডিও ভাইরাল

Next Post
রাতের আকাশে ইসরায়েলে ইরানের ড্রোন হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে ইরানের ভয়াবহ ড্রোন হামলার ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT