চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজের সমারহে ভরে উঠবে বাংলার পথ-প্রান্তর: সীমা হামিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 15, অক্টোবর 2022
in পরিবেশ
A A
প্রধান অতিথি গাছের চারা রোপণ করছেন, সঙ্গে শিশু ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমগ্র বাংলাদেশকে মুজিব বর্ষের অঙ্গীকার পূরণে সবুজের সমারহে ভরিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাঁধন সোসাইটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান সীমা হামিদ।

তিনি বলেন, তৃণমূল পর্যায় হতে পরিবেশ উন্নয়নে কার্যকর অবদান রাখতে ‘মুজিবের সবুজ বাংলাদেশ’ নামক প্রকল্প নেয়া হয়েছে। গ্রামাঞ্চলে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ এবং শহরাঞ্চলে ছাদ বাগান করতে সহযোগিতা করা হবে। পলিথিনের যত্রতত্র ব্যবহার পরিহারে জনসচেতনতা সৃষ্টিতেও বাঁধন সোসাইটি অব বাংলাদেশ কাজ করবে। তিনি এসময় বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যহত রাখতে হবে।

তিনি শনিবার বাঁধন সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত “যুগব্যাপী (২০২২-২০৩৪) মুজিবের সবুজ বাংলাদেশ প্রকল্প”-এর আওতায় কেরানীগঞ্জস্থ চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সীমা হামিদ আরো বলেন, সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি গ্রাম থেকে স্বেচ্ছাসেবী তৈরি করা হবে যারা আগামী এক যুগব্যাপী সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে যুক্ত থাকবে।

শিশু ও নারী সমাবেশ, বাংলার পথে সবুজের সমারহে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে দেশকে রক্ষা করতে বেশি বেশি বৃক্ষ রোপণ অপরিহার্য। দেশের আনাচে-কানাচে বৃক্ষ রোপণ কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। শিশুদের গাছের প্রতি ভালবাসা জাগ্রত করার উদ্যোগ নেয়া প্রয়োজন।

অনুষ্ঠানে এ সময় কেরানীগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: বিদ্যুৎসীমা হামিদ
Previous Post

ব্রুনেইয়ের সুলতান: যেনো কল্পকাহিনীর বাস্তব রূপ

Next Post

ইভিএম সম্পর্কে মানুুষের শঙ্কা দূর করতে প্রয়োজন আরও প্রচারণা

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি ইভিএম সম্পর্কে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভিএম সম্পর্কে মানুুষের শঙ্কা দূর করতে প্রয়োজন আরও প্রচারণা

খাদ্যসংগ্রহের জন্য কৃষকের হাতে ধান।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে খাদ্যপণ্যের উর্দ্ধমূল্যে উদ্বিগ্ন সারাবিশ্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT