চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজীর আহমেদকে অস্ট্রেলিয়া থেকে ফেরাতে পিটিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বেনজীর আহমেদ অস্ট্রেলিয়া থেকে ফেরানোর জন্য পিটিশনের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের বিষয়ে তদন্ত করে সিডনি থেকে নির্বাসন করার দাবি জানিয়ে পিটিশন দায়ের করেছে ‘স্বাধীন বাংলা পডকাস্ট’।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট ওআরজি-তে এই তথ্য জানা যায়। স্বাধীন বাংলা পডকাস্টের পক্ষ থেকে তৌহিদ হোসেন সাক্ষর করেন।

এই পিটিশনের পক্ষে এখন পর্যন্ত তিন হাজার ৮২ জন সাক্ষর করেছেন।

‘কল টু অ্যাকশন: তদন্ত করুন এবং সিডনি থেকে মানবাধিকার লঙ্ঘনকারী বেনজীর আহমেদকে নির্বাসন দিন’ শিরোনামে প্রকাশিত এই পিটিশনটি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ, নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্স, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং সংশ্লিষ্ট মিডিয়া আউটলেটগুলোর কাছে শেয়ার করা হয়।

পিটিশনে বলা হয়, আমরা নিম্নস্বাক্ষরকারী ব্যক্তিগন সিডনিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের উপস্থিতির জন্য গভীরভাবে উদ্বিগ্ন। বেনজির আহমেদ বাংলাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমসহ দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত।

বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ

দুর্নীতি
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদনগুলো ইঙ্গিত করে, তিনি এবং তার পরিবারের সম্পত্তি এবং সম্পদের পরিমাণ তাদের আয়ের জ্ঞাত উৎসের চেয়ে অনেক বেশি। এসব দুর্নীতির অভিযোগে তার সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মানবাধিকার লঙ্ঘন
র‌্যাবের মহাপরিচালক থাকাকালীন বেনজীর আহমেদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

২০১৮ সালে টেকনাফ সিটির পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য বেনজির আহমেদ এবং অন্যান্য র‌্যাব কর্মকর্তাদের উপর ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।

এসব গুরুতর অভিযোগ ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেনজীর আহমেদ বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে কোনো আপাত নিষেধাজ্ঞা ছাড়াই বসবাস করছেন। আমরা বিশ্বাস করি, তার উপস্থিতি একটি সম্ভাব্য ঝুঁকি তৈরি করে এবং ন্যায়বিচার ও মানবাধিকারের নীতিগুলিকে দুর্বল করে।

আমাদের অনুরোধ
আমরা অস্ট্রেলিয়ান সরকার এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।

বেনজির আহমেদের কার্যক্রম মনিটর করুন: নিশ্চিত করুন যে অস্ট্রেলিয়ায় তার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়, যাতে কোনো সম্ভাব্য ক্ষতি বা অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা যায়।

অভিযোগের তদন্ত করুন: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তার বিরুদ্ধে অভিযোগের একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করুন।

আইনি পদক্ষেপ বিবেচনা করুন: তদন্তের ফলাফলের ভিত্তিতে গ্রেপ্তার বা নির্বাসনসহ আইনি পদক্ষেপের সম্ভাবনা মূল্যায়ন করুন।

আমরা বিশ্বাস করি যে ন্যায়বিচার ও মানবাধিকার সমুন্নত রাখতে এই পদক্ষেপগুলো গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অস্ট্রেলিয়ান সরকারকে এই বিষয়ে দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

Tags: অস্ট্রেলিয়াপিটিশনবেনজীরবেনজীর আহমেদ
Previous Post

কানাডায় ৬ ম্যাচের জন্য যাচ্ছেন আম্পায়ার মুকুল

Next Post

দেশের গণমাধ্যমকে ঢেলে সাজানো হবে: তথ্য উপদেষ্টা

Next Post
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৈঠক, সাংবাদিক ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গণমাধ্যমকে ঢেলে সাজানো হবে: তথ্য উপদেষ্টা

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT