চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 08, আগস্ট 2026
in তথ্যপ্রযুক্তি
A A
আধুনিক শহরাঞ্চলে উঁচু ভবন ও সবুজ এলাকা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর পূর্ণাঙ্গ শিল্প-ইকোসিস্টেম গড়ে তুলে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক প্রভাবসম্পন্ন এআই কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় বেইজিং অর্থনৈতিক-প্রযুক্তিগত উন্নয়ন এলাকা, যা ‘ই-টাউন’ নামে পরিচিত। এ সময়ের মধ্যে মূল এআই শিল্প থেকে ২০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ২৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার উৎপাদনমূল্য অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে এলাকাটি।

শনিবার (৮ আগস্ট) উন্নয়ন অঞ্চলবিষয়ক চীনের কমিউনিস্ট পার্টির সম্পাদক খোং লেই এ তথ্য জানিয়েছেন।

শুধু এআই কোম্পানি গড়ে তোলার পরিবর্তে ‘এআই প্লাস’ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন শিল্প, অবকাঠামো এবং নগর ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ই-টাউন।

খোং লেই বলেন, এআই যুগে প্রতিযোগিতা আর শুধু একটি প্রযুক্তিকে ঘিরে নয়। এর সঙ্গে মৌলিক সক্ষমতা, গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার, অপরিহার্য সফটওয়্যার, মূল ডেটা সম্পদ, প্রয়োগভিত্তিক ইকোসিস্টেম এবং সুশাসনও যুক্ত।

তিনি জানান, ২০২৫ সালে ই-টাউনের জিডিপি ছিল ৪০১ দশমিক ২ বিলিয়ন ইউয়ান। এ সময় গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ১২ দশমিক ১ শতাংশ। বেইজিংয়ের মোট ভূমির মাত্র ১ দশমিক ৩৭ শতাংশজুড়ে অবস্থিত হলেও রাজধানীর শিল্পখাতের মোট মূল্য সংযোজনের প্রায় ৪০ শতাংশ এই এলাকা থেকে এসেছে।

২০২৬-২০৩০ সালের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরুর পর নতুন প্রজন্মের প্রযুক্তি নিয়ে গবেষণা আরও জোরদার করেছে ই-টাউন। একই সঙ্গে এআইয়ের সঙ্গে কোয়ান্টাম বিজ্ঞান, ৬জি যোগাযোগ এবং মহাকাশ প্রযুক্তির সমন্বয়ের উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে।

ই-টাউনের কৌশলগত অগ্রাধিকারের তালিকায় রয়েছে সেমিকন্ডাক্টর শিল্পও। সমন্বিত সার্কিট শিল্পে বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে চিপের নকশা, উৎপাদন, প্যাকেজিং, পরীক্ষা ও কম্পিউটিং সক্ষমতা নিয়ে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি পরিস্থিতিনির্ভর ও শিল্পভিত্তিক এআই চিপের মতো নতুন ক্ষেত্রেও বিনিয়োগ ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এআইয়ের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা বাড়াতেও কাজ করছে ই-টাউন। এর অংশ হিসেবে ১ লাখ পেটাফ্লপ ক্ষমতাসম্পন্ন একটি বুদ্ধিমান কম্পিউটিং ক্লাস্টার নির্মাণ করা হচ্ছে। খোং লেইয়ের মতে, ভবিষ্যতের এআই উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার ভিত্তি হিসেবে কাজ করবে।

এদিকে আগস্টের মাঝামাঝি ই-টাউনে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। অক্টোবরে হবে ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকলস কনফারেন্স। রোবোটিক্স ও বুদ্ধিমান পরিবহন প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি তুলে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে সম্মেলন দুটি।

Tags: ইকোসিস্টেমএআইকৃত্রিম বুদ্ধিমত্তাচীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী
Previous Post

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

Next Post

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও হৃদয় খান ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগে ইনফান্তিনো সমালোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT