চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 06, জুলাই 2026
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি দর্শকদের উল্লাসে ভরা সিনেমা হলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সিনেমা হলে গিয়ে শুধু বড় পর্দায় চলচ্চিত্র দেখা—এ ধারণা দ্রুত বদলে যাচ্ছে চীনের রাজধানী বেইজিংয়ে। শহরের কেন্দ্রীয় অঞ্চল ও প্রধান বাণিজ্যিক এলাকার অনেক সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্রে পরিণত হচ্ছে, যেখানে দর্শকরা সিনেমার পাশাপাশি উপভোগ করছেন ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) গেমিং, থিমভিত্তিক খাবার, কনসার্ট, ক্রীড়া ইভেন্ট এবং নানা সাংস্কৃতিক আয়োজন।

সোমবার ৬ জুলাই পশ্চিম বেইজিংয়ের একটি সিনেমা হলে চালু করা হয়েছে অত্যাধুনিক ভিআর গেমিং জোন। তিনটি বড় পর্দার মাধ্যমে খেলোয়াড়রা ভার্চুয়াল জগতে প্রবেশ করে দলগতভাবে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেমে অংশ নিতে পারছেন। শুধু গেমিং নয়, জন্মদিনের অনুষ্ঠান ও দলীয় উদযাপনের আয়োজনেও ব্যবহার করা হচ্ছে এই নতুন স্থান।

একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জানান, বিভিন্ন বাধা এড়িয়ে গেমের নির্দেশনা অনুযায়ী শরীর নড়াচড়া করার অভিজ্ঞতা তার কাছে বেশ উপভোগ্য লেগেছে। আরেক দর্শকের ভাষ্য, বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলার সুযোগ থাকায় এটি প্রচলিত ভিআর অভিজ্ঞতার তুলনায় অনেক বেশি আকর্ষণীয়।

সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ উদ্যোগ দর্শকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি হলের অব্যবহৃত সময় ও স্থানকে কার্যকরভাবে কাজে লাগাতে সহায়তা করছে। গত বছরের নভেম্বর থেকে চালু হওয়া ভিআর স্পেসে ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি দর্শক এসেছেন। আগে দর্শকরা সিনেমা শুরুর আগে বা শেষে গড়ে প্রায় আধা ঘণ্টা সময় কাটালেও এখন অনেকেই এক ঘণ্টা বা তার বেশি সময় অবস্থান করছেন।

ছবি: সংগৃহীত

এদিকে বেইজিংয়ের অনেক সিনেমা হলে এখন থিমভিত্তিক খাবার, বিশেষ পানীয় এবং চলচ্চিত্রভিত্তিক স্মারক সামগ্রী বিক্রি হচ্ছে। আবার কিছু হল নিজেদের সাংস্কৃতিক কমপ্লেক্সে রূপান্তর করেছে, যেখানে নিয়মিত কনসার্ট, সঙ্গীত উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রসওভার ইভেন্টের আয়োজন করা হচ্ছে।

বেইজিং হুয়াসিয়া ইউনাইটেড সিনেমা লাইনের উপ-মহাব্যবস্থাপক চাং নিং বলেন, নতুন এ ব্যবসায়িক মডেলে টিকিটের বাইরের আয় প্রচলিত সিনেমা হলের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। একই সঙ্গে থিমভিত্তিক খাবার ও চলচ্চিত্রসংশ্লিষ্ট পণ্যের বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া বিভিন্ন পপ-আপ ইভেন্ট দর্শকদের অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে।

Tags: চলচ্চিত্রবড় পর্দালাইফস্টাইল
Previous Post

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের সহায়ক: ডা. জুবাইদা রহমান

Next Post

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

Next Post
প্রবীণ মুক্তিযোদ্ধা ও কৃষক নেতা নূরুর রহমান সেলিমের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা, বেশ কিছু মানুষ আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT