চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 22, আগস্ট 2026
in - সেমি লিড, রাজনীতি, রাজশাহী
A A
খালেদা জিয়া স্মরণসভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করতে গিয়ে খালেদা জিয়া চিরদিনের জন্য মানুষের কাছ থেকে বিদায় নিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম শুরুর স্মরণে পুনঃস্থাপিত ঐতিহাসিক নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া রাজশাহীর আরএমপি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৯২ সালে তিনি রাজশাহীতে এসে আরএমপির কার্যক্রমের শুভ সূচনা করেন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টাতেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

তিনি বলেন, “আজকের এই দিনে আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসী করুন। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজ তাঁর জন্য কাঁদছে।”

আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপির ভূমিকার প্রশংসা

মিনু বলেন, আরএমপি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষা এবং রাজশাহীর স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে কাজ করছে। মাদক ও মাদক ব্যবসায়ীদের দেশ ও জাতির শত্রু উল্লেখ করে তিনি পুলিশকে কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, “আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।” পুলিশকে রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে নিজস্ব গতিতে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধ হবে ।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁর নেতৃত্বে দেশ সুখী ও সমৃদ্ধিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ধরে আরএমপির ঐতিহাসিক নামফলকটি ছিল না। পরে সেটি পুনঃস্থাপন করে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

Tags: প্রধানমন্ত্রী তারেক রহমানভূমিমন্ত্রী
Previous Post

হামে আরও ২ শিশুর মৃত্যু

Next Post

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

Next Post
নির্বাচন ভবনের সামনে বাংলাদেশের পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

বাঁধন ভিন্নমত প্রকাশ করছেন, পেছনে অন্যরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁধন বললেন ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT