চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে: সারজিস আলম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 28, মে 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
সার্জিস আলমের বক্তৃতা দিচ্ছেন, সমর্থকরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু সুযোগ সুবিধার জন্য অযোগ্যে নেতার কাছে বিক্রি হলে দেশের পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে। লোভ লালসার উর্ধ্বে থেকে সৎ ও বিবেকবান ভোটারাই যোগ্য প্রার্থী নির্ধারণ করতে পারলে আগামীতে দেশের কল্যাণ সম্ভব হবে।

বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনে যারা ভালো কাজ করছেন তাদের সুনাম এবং যারা মন্দ কাজ করছেন তাদের বদনাম সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করুণ। সারা দেশে ছড়িয়ে দিন। এতে প্রকৃত বিষয় ধরা পড়বে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজ থাকবে না। যত ক্ষমতাধর হউক না কেন যেখানে চাঁদাবাজি হবে সেখানেই তাদের প্রতিহত করতে হবে। শেখ হাসিনার চেয়ে বড় চাঁদাবাজ আর কেউ ছিল না। তার যখন পতন হয়েছে, ঠিক সেভাবে দেশের সকল চাদাবাজদের পতন সম্ভব এবং আমরা সেটা করে দেখাব।

সারজিস বলেন, অনেকে মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে, থানায় ও ভূমি অফিসে এখনও ঘুষ নিচ্ছে। দেশের জনগণকে আওয়াজ তুলতে হবে। তা না হলে জুলাই আন্দোলন যে চেতনা থেকে হয়েছে তা সফল হবে না।

সারজিস আলম বলেন, যে জুলুম করে তার উপরও জুলুম নেমে আসে, যার বড় প্রমাণ শেখ হাসিনা। যারা মাদক ব্যবসা করছে, চাঁদাবাজি করছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই কাজ করছে। কিন্তু তারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আর আপনাদের মতো দুয়েকজন পাতি মাস্তান-চাঁদাবাজকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে।

আমরা একবারও বলছি না যে, আপনারা আমাদের এনসিপির নেতাদেরকেই ভোট দিন। শুধু নেতা ভালো হলে হবে না, ভোটারদেরও ভালো হতে হবে। সামান্য কিছু টাকা ও সুবিধার জন্য খারাপ মানুষের কাছে নিজেদেরকে বিক্রি করে দেবেন না। যদি তা করেন তাহলে সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব হবে না। তাই আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা এক দিনে নয়, ১৫ বছরে দেশের সিস্টেমগুলো নষ্ট করেছে। তেমনি দেশ গঠনে সিস্টেমগুলোকে ঠিক করতে সময় লাগবে।

পথসভায় সারজিস আলমের নেতৃত্বে সারোয়ার সাঈদ লিওন, সাদিয়া ফারজানা, দিনাজপুরের একরামুল হক আবির, রেজাউল করিমসহ এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে তিনি সফরের দ্বিতীয় দিনে বোচাগঞ্জ, কাহারোল বীরগঞ্জ ও সদর উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন।

Tags: এনসিপিসারজিসসারজিস আলম
Previous Post

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে: তারেক রহমান

Next Post

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

Next Post
নিশীথে চাঁদ ও আকাশের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা চ্যানেল আই অনলাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সবার কাছে ভালো ও উল্লেখযোগ্য কাজের উদাহরণ হতে চাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT