চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণঘাতী হতে পারে মৌমাছি বা বোলতার কামড়ও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, পরিবেশ
A A
বিষাক্ত মৌমাছির কামড়ের ছবি, যা প্রাণঘাতী হতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ
সোর্স: ডয়চে ভেলে 

অধিকাংশ মানুষের কাছে মৌমাছি বা বোলতার হুল বিপজ্জনক নয়। কিন্তু যাদের পোকার বিষের অ্যালার্জি আছে, তাদের দেহে হুল ফুটলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যানাফিল্যাকটিক শকও হতে পারে।

গরমের সময় অনেক পোকামাকড় আর দূরে থাকে না। চিনির আশায় তারা ঘরে ঢুকে যেতে পারে এবং বিরক্ত করতে পারে, এমনকি হুলও ফুটিয়ে দিতে পারে। মৌমাছি বা বোলতার বিষে শুধু ব্যথাই নয়, আরও বড় কিছুর শঙ্কা রয়েছে৷

ক্রিস্টিনা ব্লেসমান একদিন মৌমাছির কামড় খেয়েছিলেন। তিনি বলেন, সেই ঘটনার দুই বছর হয়েছে চলতি সপ্তাহে। দুই বছর আগে পোকা হুল ফুটিয়ে দিলে আমার অ্যানাফিল্যাকটিক শক হয়। তখন আমি অচেতন হয়ে পড়ি, ফলে কিছু মনে নেই।

পোকার বিষক্রিয়ায় কয়েকমিনিটের মধ্যে তার ব্লাড সার্কুলেশন ভেঙ্গে পড়ে। তার মা দ্রুত এম্বুলেন্স ডাকেন। জরুরি চিকিৎসককে ক্রিস্টিনা ব্লেসমানের জীবন বাঁচাতে লড়াই করতে হয়েছে।

বোলতার বিষে যাদের এলার্জি আছে, তাদের দেহ ম্যাসেঞ্জার সাব্সটেন্স হিস্টামিন রিলিজ করে প্রতিক্রিয়া জানায়। রক্তনালীগুলো হঠাৎ প্রসারিত হয়ে যায়। ফলে রক্তচাপ কমে যায় এবং বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। আর তাতে দ্রুত কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।

সৌভাগ্যবশত জরুরি চিকিৎসক ক্রিস্টিনা ব্লেসমানের সার্কুলেশন স্থিতিশীল করতে সক্ষম হন। ক্রিস্টিনা ব্লেসমান বলেন, ‘আমি ওঠার পর মনে করেছিলাম আমি সম্ভবত কোনো দুঃস্বপ্ন দেখছি। কিন্তু জরুরি চিকিৎসক আমার সঙ্গে তাৎক্ষণিক কথা বলতে শুরু করেন এবং আমি বুঝতে পারি যে স্বপ্নে নেই। কিন্তু আমি শুয়ে ছিলাম। এবং ডাক্তার বলেন, আপনি ফিরেছেন, অল্পের জন্য বেঁচে গেছেন৷

এলার্জি বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্লাইনহাইন্স এরকম অনেক ভয়াবহ পরিস্থিতি দেখেছেন। যদি কামড়ের পর শ্বাস-প্রশ্বাসের ঘাটতি বা বমি ভাব হয়, তাহলে তিনি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। ক্লাইনহাইন্স বলেন, ‘অ্যানাফিল্যাকটিক প্রতিক্রিয়া সবসময় জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ হয় না। কিন্তু এরফলে আমবাত, মুখ ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট হতে পারে। আমরা রোগীদের এখানে রাখি এবং সারারাত পর্যবেক্ষণ করি৷।

ক্রিস্টিনা ব্লেসমান এখন এলার্জির চিকিৎসা নিচ্ছেন। প্রতি পাঁচ সপ্তাহ পরপর তার শরীরে ছোট্ট এক ডোজ হুলের বিষ প্রবেশ করানো হয় যাতে তিনি তাতে অভ্যস্ত হয়ে পড়েন। এই সংবেদনশীলতা থেরাপি পাঁচবছর নিতে হয়। চর্মরোগ বিশেষজ্ঞ ড. উটে ল্যাপ বলেন, অল্প সংখ্যক রোগী কয়েকবছর পর আবার রিঅ্যাক্ট করতে পারেন, তবে বেশিরভাগই সুরক্ষিত থাকবেন। মৌমাছির বিষের ক্ষেত্রে বলা যায় চিকিৎসা নেয়ার পর ৯৮ শতাংশই নিরাপদে থাকবেন৷

একারণেই চিকিৎসক ইওয়াখিম কুর্ৎসবাখ হুল ফোটানোর দিকে নজর রাখতে বলেন। ফোলা জায়গা ঠাণ্ডা রাখার এবং না চুলকানোর পরামর্শ দেন তিনি। তিনি বলেন, আমাদের ত্বকে ব্যাকটেরিয়া রয়েছে এবং কখনো কখনো মানুষ ক্ষতস্থান চুলকাতে গিয়ে সেখানে ময়লা লাগিয়ে ফেলেন। তখন সুপারইনফেকশন হতে পারে৷

আরেকটি উপায় হচ্ছে হিট পেন দিয়ে দ্রুতই চিকিৎসা করা৷ চিকিৎসক ইওয়াখিম কুর্ৎসবাখ বলেন, দুই থেকে তিন মিনিটের মধ্যে ডিভাইসটি তৈরি করতে হবে। সেটা হ্যান্ডব্যাগে রাখা যায়। এবং দরকার হলে যেখানে হুল ফুটেছে সেখানে তাপ দেয়া যায় হিট পেন দিয়ে। এতে বিষের প্রোটিন ভেঙ্গে যায় ফলে মারাত্মক প্রতিক্রিয়া হয় না৷

Tags: মৌমাছি
Previous Post

‘গণপরিবহনে শৃঙ্খলা আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

Next Post

ফাইয়াজ হত্যায় শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, যুবকের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইয়াজ হত্যায় শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্তে থাকবে কড়া পাহারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT