চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সন্তানের মা হয়ে হলেন আরেক সন্তানের বাবা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in আন্তর্জাতিক
A A
নিরাপত্তা পরীক্ষার জন্য পরীক্ষা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল ঘটনায় চীনের এক ব্যক্তি পুরুষ এবং নারী উভয়ের সঙ্গেই সন্তান জন্ম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তিনি মা হিসেবে প্রথম সন্তানের জন্মদানের পর দ্বিতীয় সন্তানকে বাবা হিসেবে জন্ম দিয়েছেন।   

সাউথ মর্নিং চায়না পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং প্রদেশের বিশান কাউন্টির ৫৯ বছর বয়সী এই ব্যক্তি এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তার পরিচয়পত্রে তিনি নারী হিসেবেই নিবন্ধিত রয়েছেন। ছোটবেলায় ছেলেদের মতো পোশাক পরা এবং চুল ছোট করে কাটার প্রতি ঝোঁক ছিল তার। স্কুলে মেয়েদের টয়লেটে গেলে অনেকেই তাকে ভুল জায়গায় যাওয়ার অভিযোগ করত।

১৮ বছর বয়সে লিউ নামের ওই নারী ট্যাং নামের এক পুরুষকে বিয়ে করেন এবং এক বছরের মধ্যে তাদের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। তবে কিছুদিন পরই লিউর শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেয়। অস্বাভাবিক হরমোন বৃদ্ধির কারণে দাড়ি গজাতে শুরু করে এবং দেহে বেশ কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তন মেনে নিতে না পেরে তার স্বামী তাকে তালাক দেন।

বিচ্ছেদের পর তিনি অন্য একটি জেলায় চলে যান এবং একটি জুতার কারখানায় পুরুষ হিসেবে জীবন শুরু করেন। সেখানেই ঝো নামে এক নারী সহকর্মীর সঙ্গে পরিচয় হয়, যিনি লিউ-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

প্রথমে তাদের বিবাহে আইনি বাধা আসে কারণ লিউ-এর পরিচয়পত্রে তিনি নারী হিসেবেই ছিলেন এবং চীনে সমকামী বিবাহ নিষিদ্ধ। এ পরিস্থিতিতে লিউ তার সাবেক স্বামী ট্যাং-এর সাহায্য নেন। তিনি ট্যাংকে ঝোউয়ের সাথে বিবাহ নিবন্ধন করতে বলেন এবং বিনিময়ে লিউ তাদের ছেলের লালন-পালনের জন্য আরও আর্থিকভাবে অবদান রাখার প্রতিশ্রুতি দেন। এতে ট্যাং রাজি হয়ে এবং ঝো এর সঙ্গে কাগজে-কলমে বিবাহ নিবন্ধন করেন।

এরপর, ঝো গর্ভধারণ করেন এবং ২০০০ সালের শুরুর দিকে একটি পুত্রসন্তানের জন্ম দেন। ফলে লিউ-এর দুটি ছেলে হয় যেখানে একজন তাকে মা এবং অন্যজন তাকে বাবা বলে সম্বোধন করে।

২০০৫ সালে প্রথম এই ঘটনা প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিভিন্ন চিকিৎসক তাকে বিনামূল্যে পরীক্ষা করার প্রস্তাব দেন, তবে লিউ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সম্প্রতি এই ঘটনাটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার জীবনকে “অবিশ্বাস্য” এবং “বৈচিত্র্যময়” বলে অভিহিত করেছেন।

Tags: চীনবাবামা
Previous Post

ফায়ারফাইটার নয়নের পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা

Next Post

প্রথমবার ওটিটিতে শিমু, সঙ্গে ইসলাম পালাকার

Next Post
শিমু ও ইসলাম পালাকার, প্রথমবার ওটিটিতে, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ওটিটিতে শিমু, সঙ্গে ইসলাম পালাকার

সাব্বির রহমান অনুশীলনে ব্যাটিং প্র্যাকটিস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শৃঙ্খলাভঙ্গের কারণে একাদশে ছিলেন না সাব্বির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT