চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা ছেলের যে ছবিটি একটু বেশী সুন্দর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 25, জুলাই 2023
in বিনোদন
A A
বাবা ও ছেলে বেঞ্চে বিশ্রাম নিচ্ছেন, শান্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতে গিয়েছেন সুপারস্টার শাকিব খান। ঘোরাঘুরির ফাঁকে বাবা ছেলে দুজনেই ক্লান্ত, দরকার একটু বিশ্রাম! তাই একটু জিরিয়ে নিচ্ছেন শাকিব খান ও আব্রাম! সেই মুহূর্ত ফ্রেম বন্দি করে নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন শাকিব।

লম্বা চুল ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছেন শাকিব। পাশেই একটি বেঞ্চিতে চোখ বন্ধ করে শুয়ে আছে আব্রাম! ছবিটি পোস্ট করে শাকিব লিখেছেন, ‘আমার পাপার প্রথম আমেরিকা ট্রিপ’।

মঙ্গলবার দুপুরে ছবিটি প্রকাশের পর লুফে নেয় নেটিজেনরা। ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজে ছবিটি মুহূর্তেই ছড়িয়ে যেতে দেখা গেছে!

মন্তব্যে তারা ‘গ্রেট পিকচার’ উল্লেখ করে বলছেন, বাবা ছেলের এই ছবিটি একটু বেশী সুন্দর। এর চেয়ে আর সুন্দর ছবি হতে পারে না। পাশাপাশি তাদের জন্য মন্তব্যে দোয়া জানাচ্ছেন ভক্তরা।

এক ঘণ্টায় প্রায় ৮ হাজারের মতো মন্তব্য চোখে পড়েছে। সেখানে বাবা ছেলের এই ফ্রেম বন্দি দৃশ্যের প্রশংসা করছেন অনুরাগীরা। কেউ লিখছেন, ‘বাপকা ব্যাটা!’ আবার কেউ বলছেন, আব্রাম তার বাবার মতো কিউট হচ্ছে। তার স্টাইল ঠিক তার বাবার মতো। শত শত ভক্ত শাকিবকে বাহবা দিচ্ছেন।

ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পর ব্যাপক সাফল্য পেয়েছেন শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, হলিউডের ছবির ভরা মৌসুমে যুক্তরাষ্ট ও কানাডার প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া পেয়েছেন। মুক্তির চতুর্থ সপ্তাহেও দেশের সিনেমা হলগুলো এখনও সগৌরবে চলছে হিমেল আশরাফ পরিচালিত এই ছবি।

‘প্রিয়তমা’ মুক্তির চারদিন পর যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে যান শাকিব খান। জানা যায়, আগামী মাসের শুরুতে শাকিব দেশে ফিরবেন। নতুন করে তৈরি হয়ে তিনি নতুন সিনেমার শুটিংয়ে ফিরবেন।

অন্যদিকে চলতি মাসের মাঝামাঝিতে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু বিশ্বাস। তিনি নিউ ইয়র্কের একটি সেলিব্রেটি শো’তে যোগ দেন।

 

View this post on Instagram

 

A post shared by Shakib Khan (@theshakibkhan)

Tags: অভিনয়আব্রাম খান জয়জয়লিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

বিএনপি সংঘাতের অজুহাত খুঁজছে: তথ্যমন্ত্রী

Next Post

ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে জখম

Next Post
অসুস্থ ব্যক্তি হাসপাতালে শুয়ে আছেন, পাশে ওষুধ ও পানীয়ের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে জখম

বাংলাদেশ ও নেপালের কর্মকর্তাদের মধ্যে আলোচনা সভা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT