চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ের মাটি রক্ষা করতে গিয়ে ট্রাকচাপায় বিট কর্মকর্তার মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:33 পূর্বাহ্ন 31, মার্চ 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশি বিট কর্মকর্তা ট্রাক চাপায় নিহত, পাহাড়ের মাটি রক্ষা করতে গিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিদস্যু ও বনদস্যুদের হাত থেকে পাহাড়ের মাটি রক্ষা করতে গিয়ে ডাম্পার ট্রাক চাপায় মারা গেছেন এক বিট কর্মকর্তা। রোববার (৩১ মার্চ) ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বন কর্মকর্তার নাম সাজ্জাদুজ্জামান (৩০)। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সাজ্জাদুজ্জামান মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

জানা যায়, সংরক্ষিত বনে পাহাড় কেটে মিনি ট্রাক (ডাম্পার) ট্রাকভর্তি করে মাটি পাচার করছিল কতিপয় বনদস্যু। খবর পেয়ে গভীর রাতে অভিযান নেমে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের এই বিট কর্মকর্তা। পাহাড়খেকোদের ব্যবহৃত ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে ডাম্পার করে মাটি পাচার করা হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে সাজ্জাদ ঘটনাস্থলে গেলে ডাম্পারটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলীকে (২৭) আহত অবস্থা উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, ‘বন রক্ষা করতে গিয়ে সাজ্জাদ নিজের জীবন দিয়েছেন। তার নির্মম মৃত্যুতে আমরা একজন দক্ষ ও পরিশ্রমী বনকর্মকর্তাকে হারালাম।

পাহাড়খেকোদের প্রতিরোধে এই মুহূর্তে সম্মিলিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে ডিএফও বলেন, ‘না হয় অচিরেই বন ধ্বংস হয়ে পড়বে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে পরিকল্পিতভাবে বিট কর্মকর্তাকে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসাথে অবৈধ ডাম্পার মালিককে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি রইল।

একই সাথে জেলা বাপা নেতৃবৃন্দ মনে করে অবৈধ ডাম্পার গুলোর দৌরাত্ম্য বন্ধ করতে বন বিভাগ থেকে শুরু করে জেলা পুলিশ, উপজেলা প্রশাসনের আরো কঠিন ভূমিকা নেওয়া উচিত ।

Tags: বনদস্যু
Previous Post

বহুমুখী প্রতিভার অধিকারী খায়রুল আলম বাদল মারা গেছেন

Next Post

সুয়ারেজের গোলেও জয় আসেনি মিয়ামির

Next Post
ফুটবল খেলোয়াড় গোল করে উদযাপন করছেন, পিঙ্ক জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুয়ারেজের গোলেও জয় আসেনি মিয়ামির

মেট্রোরেল ট্রেন চলাচল, রাজধানীর ট্রাফিকের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

১ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT