চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল সমুদ্র সৈকত, ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 15, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রবল বৃষ্টিতে লাল সমুদ্র সৈকত, সৈকত ও সমুদ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল হয়ে উঠেছে সমুদ্র সৈকত। তবে কি শিলাবৃষ্টির মতো এখন রক্তবৃষ্টিও হচ্ছে! কেউ আবার বলছেন, সৃষ্টিকর্তা রেগে যাচ্ছেন, না হলে রক্তবৃষ্টি কেন হবে! আবার কারও কথায় প্রকৃতির হাল বেহাল।

শনিবার (১৫ মার্চ) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমত ভয় ধরিয়ে দিয়েছে সকলের মনে।

ভিডিওতে দেখা গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সমুদ্র সৈকত হয়ে উঠেছে টকটকে লাল। ব্যাপারটি আসলে কী?

নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের। প্রকৃতির কত লীলা, বলছেন কেউ কেউ। একই সঙ্গে, অনেকে এটিকে একটি সন্দেহজনক ঘটনা বলে অভিহিত করেছেন।

আবার একজন বলেন যে এটি কেবল আবহাওয়ার পরিবর্তন, এটি দেখে অবাক হওয়া উচিত নয়। তবুও, এটি বেশ আকর্ষণীয়। এই অনন্য দৃশ্যটি এই অঞ্চলে এক বিশেষ ধরনের মাটির উপস্থিতির ফল।

একজন ব্যবহারকারী ইনস্টাগ্রাম ভিডিওটিতে লিখেছেন, ঈশ্বরের প্রশংসা করছি। কি সুন্দর! সত্যিই, ঈশ্বর উভয় জগতের সেরা চিত্রকর।

ইরানের এই রক্তবৃষ্টির পুরো ব্যাপারটি কী
বলা বাহুল্য, ইরানে ‘রক্তবৃষ্টি’ এর এই ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হতে শুরু করলেও, এটি আজকের ভিডিও নয়। মূলত ২২ ফেব্রুয়ারি একজন ট্যুর গাইড ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই ক্লিপ।

বিশেষজ্ঞরা বলছেন, ভারী বৃষ্টিপাতের পর লাল মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের পানিতে মিশে যায়। এমন পরিস্থিতিতে সমুদ্রের পানিও লাল হয়ে যায়। এমন পরিস্থিতিতে ভয়ের কিছু নেই।

ইরানি পর্যটন বোর্ডের বরাত দিয়ে সিএনএনও জানায়, মাটিতে আয়রন অক্সাইডের উচ্চ ঘনত্বের কারণে এই ঘটনাটি ঘটে, যার ফলে মাটি উজ্জ্বল লাল হয়ে যায়। কাদার খনিজ পদার্থ সমুদ্রের পানির সঙ্গে মিশে সমুদ্র সৈকতে একটি আকর্ষণীয় লাল আভা তৈরি করে।

জানা গেছে, ইরানের মূল ভূখণ্ড থেকে কয়েক মাইল দূরে অবস্থিত এই পর্যটন স্থানে এমন ঘটনা সারা বছর ধরে ঘটে। এটি ইরানের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এই সৈকত হরমুজ প্রণালীর ‘রেইনবো দ্বীপ’-এ অবস্থিত।

ভিডিওটি শেয়ার করার পাশাপাশি, ট্যুর গাইড ফার্সি ভাষায় কিছু তথ্যও শেয়ার করেছেন। বাংলায় অনুবাদ করলে তা দাঁড়ায়, হরমোজের বিখ্যাত লাল সৈকতে প্রবল বৃষ্টিপাত। সেরাসিমার পর্যটকরা এই বৃষ্টি উপভোগ করুন। ওই ট্যুর গাইড ৮ ফেব্রুয়ারি রক্তবৃষ্টির অনুরূপ আরও একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আজ রেড বিচে প্রবল বৃষ্টি হয়েছিল। রেড বিচে পর্যটকদের উপস্থিতি আজ সর্বোচ্চ পর্যায়ে ছিল।’

এই মাটি কি মূল্যবান
ডেইলিমেইলের মতে, ‘জেলাক’ মাটি বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এটি শিল্প উদ্দেশ্যে, প্রসাধনী, রং, সিরামিক এবং কাচের জন্য ব্যবহৃত হয়।

স্থানীয় একটি পর্যটন বোর্ডের উদ্ধৃতি দিয়ে, আউটলেটটি আরও জানিয়েছে যে স্থানীয় খাবারে- প্রধানত জ্যাম এবং সস তৈরিতে এই মাটি ব্যবহৃত হয়।

Previous Post

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার ও রায় কার্যকরে জামায়াতের আহ্বান

Next Post

ঢাকার রাস্তায় গাড়িতে হঠাৎ আগুন নিয়ে যা বললেন পারশা

Next Post
নতুন তরুণী সাংবাদিকের ছবি, পেছনে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার রাস্তায় গাড়িতে হঠাৎ আগুন নিয়ে যা বললেন পারশা

অস্ত্রোপচার ওষুধের প্যাকেটের ছবি, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ক্যান্সারে প্রতিবছর মৃত্যু লাখের বেশি, নিরাময় ওষুধের প্রাপ্যতা বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT