চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধীদের প্রতি সহমর্মী হতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
7:55 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in শিক্ষা
A A
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বক্তৃতা ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘প্রতিবন্ধীদের প্রতি সহনশীল ও সহমর্মী হতে হবে। পরস্পরের প্রতি সম্মান এবং সংবেদনশীল আচার-আচরণের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে আনতে হবে। যেন তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।’

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাবিতে অধ্যয়নরত ৬৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর হাত দিয়েই এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা শুরু হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের ভাতাসহ তাদের জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এসময়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোঃ লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রতিবন্ধী
Previous Post

শ্রীলঙ্কাকে ঔষধ সহায়তা দিল বাংলাদেশ

Next Post

শচীন থেকে কাড়া ওয়ার্নারের রেকর্ডে ভাগ বসালেন রোহিত

Next Post
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করছেন, মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শচীন থেকে কাড়া ওয়ার্নারের রেকর্ডে ভাগ বসালেন রোহিত

কবি আসাদ চৌধুরীসহ অন্যান্য লেখক নতুন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে এলো সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর নতুন বই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT