চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মব শব্দটা প্রয়োগের আগে সতর্ক হতে হবে: চিফ প্রসিকিউটর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 18, জানুয়ারি 2026
in - সেমি লিড, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “মব শব্দটা প্রয়োগের আগে আমাদের অবশ্যই খুব সতর্ক হতে হবে।”

রোববার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের উদ্দেশ্যে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “গণপিটুনিতে রাস্তায় ছিনতাইকারী মারা যায়। আগে এগুলোকে গণপিটুনিই বলা হত, এখন মব বলা হচ্ছে। যারা মব বলছেন তাদের কোন হীন উদ্দেশ্য আছে কিনা?”

তিনি আরো বলেন, “আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি, এভাবে মব বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবন পতনের আন্দোলন আর রাস্তায় ছিনতাইকারী হত্যা কিংবা কোন ধর্মীয় সংখ্যালঘুকে বিশেষ কোন গোষ্ঠীর মানুষ যদি পিটিয়ে হত্যা করে তবে দুটি ঘটনার বিচার একসঙ্গে করা যাবেনা।”

তাজুল ইসলাম বলেন, “বাস্তিল দূর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবের সাথে মেলাতে পারবেন না। গণভবনের পতনে এই বিপ্লবের যে অর্জন সেটার সাথে বারবার মব শব্দটি ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা ঐ বিপ্লবের পেছনের কাউকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা যদি কোন মহলের কারো থাকে, তবে আমি বলব যে সবার সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না, কারন জাতির ইতিহাসে সোনালী যে অর্জনগুলো যেভাবে এসেছে সুকৌশলে সূক্ষভাবে তাকে প্রশ্নবিদ্ধ করার কোন চেষ্টা গ্রহণযোগ্য হবেনা, বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে।”

তিনি বলেন, “রাস্তায় যারা ভায়োলেন্স করবে সেটা কঠোরভাবে দমন করতে হবে কিন্তু সেই সাথে এটাও মনে রাখতে হবে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোন আয়োজন বরদাস্ত করা যাবে না।”

Tags: চিফ প্রসিকিউটরমব
Previous Post

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জরুরি’

Next Post

রোমান্টিক আবেশে ফিরলেন শফিক তুহিন, সঙ্গে মিমি

Next Post
ছবি: সংগৃহীত

রোমান্টিক আবেশে ফিরলেন শফিক তুহিন, সঙ্গে মিমি

ছবি: প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT