চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনামূল্যে সাইবার সিকিউরিটি ও ব্লকচেইন প্রশিক্ষণের সুযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 06, এপ্রিল 2023
in তথ্যপ্রযুক্তি
A A
সাইবার সিকিউরিটি ও ব্লকচেইন প্রশিক্ষণের জন্য একটি গ্রুপের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্ভাবনাময় আইটি সেক্টরে দক্ষ জনশক্তি গড়তে সাইবার সিকিউরিটি, ব্লকচেইন ও ফিনটেকসহ আইটির বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিডিটাস্ক। এমনকি প্রশিক্ষণ শেষে দক্ষতা অনুযায়ী চাকরিও দেবে প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাংকের সহায়তায় এনহ্যান্সিং ডিজিটাল গভর্নেন্স এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের আওতায় ‘হায়ার এন্ড ট্রেইন’ প্রোগ্রাম শুরু করেছে বাংলাদেশ সরকার। এই প্রোগ্রামের আওতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, রোবটিক্সসহ প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে।

এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি অনুষদের সঙ্গে সহযোগী হয়ে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান বিডিটাস্ক।

বিডিটাস্কের পরিচালক (অপারেশন) তানজিল আহমেদ বলেন, প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় ২০ হাজার তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের নিয়োগের ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, আইটি সেক্টরে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। এখন প্রয়োজন শুধু দক্ষ জনশক্তি গড়ে তোলা। এরই লক্ষ্যে আমাদের ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার প্রোগ্রামে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, রোবটিক্স, ফিনটেক, সাইবার সিকিউরিটি এবং ব্লকচেইন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘হায়ার এন্ড ট্রেইন’ প্রোগামের অধীনে ইডিজিই প্রজেক্টে দক্ষ জনশক্তি গড়তে একসাথে কাজ করছে বিডিটাস্ক লিমিটেড।BDTask লোগো, সফটওয়্যার কোম্পানি, সবুজ ও কালো রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, আগ্রহী যেকোন শিক্ষার্থী বা বেকার তরুণ তরুণী এই প্রোগ্রামের আওতায় তার পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আইটি খাতে দক্ষ করে তুলতে পারে। তবে প্রকল্পের আওতায় বিডিটাস্ক প্রাথমিক পর্যায়ে শুধু ফিনটেক, ব্লকচেইন ও সাইবার সিকিউরিটি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে।

চুক্তি সই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি অনুষদের পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ শফিউল আলম খান, প্রফেসর ড. বি এম মাইনুল হোসাইন, বিডিটাস্কের ডিরেক্টর অপারেশন তানজিল আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল আহাদ উপস্থিত ছিলেন।

Tags: চাকরিপ্রশিক্ষণবিশ্বব্যাংকব্লকচেইনরোবটিক্সসাইবার সিকিউরিটিস্মার্ট বাংলাদেশ
Previous Post

বাংলাদেশের হতাশায় মোড়ানো দিন

Next Post

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে বিএনপি নাশকতা করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: কাদের

Next Post
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে বিএনপি নাশকতা করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: কাদের

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আর্থিক সহায়তার আবেদনপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT