নতুন করে রাজনৈতিক দলের নিবন্ধন নিতে জেলা উপজেলা কমিটিসহ ৫০ হাজার কর্মীর তালিকা নিয়ে নিার্বচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। দলের বিষয়ে কোন তথ্য দিতে না চাইলেও, জামায়াতে ইসলামের সাথে তাদের কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, যুদ্ধাপরাধী নন এমন জামায়াত নেতারা, শর্ত মেনে দলের জন্য নিবন্ধন চাইলে তাতে কোন বাধা নেই।








