চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল

বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 10, জানুয়ারি 2025
in বিনোদন
A A
বাংলাদেশের পতাকা হাতে নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’।

অনুষ্ঠানে বিভিন্ন নান্দনিক ও মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল' শীর্ষক নাটকের উদ্বোধনী অনুষ্ঠান, দর্শক ও শিল্পীরা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. সায়মা আরজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ পরিচালক মেহজাবীন রহমান।

শিল্পীদের উৎসাহিত করে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘আমরা সবাই সবকিছু দেখি না, আমরা সবাই সব রং একভাবে দেখি না। আমরা সবাই সব শব্দ, সব গান, সব স্বাদ একইভাবে উপলদ্ধি করি না। সেই অর্থে আমরা সবাই বিশেষ। আমাদের কোনো কারণে মনে করা উচিত না আমার দুটো পা, দুটো হাত ও দুটো চোখ আছে বলেই আমি ঐ বিশেষ শিশুর ক্যাটাগরিতে পড়ি না। আমারও কিছু সমস্যা আছে। এরকম নানান জায়গায় নানান ক্যাটাগরিতে যদি দেখি প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা আছে, কিছু ব্যর্থতা আছে, কিছু না পারা আছে। কাজেই আমাদের পরিস্থিতিকে সেলিব্রেট করা উচিত।’

বয়সী নারী বক্তা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, পেছনে যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ মহাপরিচালক আরো বলেন, ‘আমাদের প্রত্যেকেরই ব্যর্থতা আছে এবং আমরা একে অপরকে যেন সাহায্য করে যাই। এই অনুষ্ঠানে বসে থাকা শিশুদের মতো করে জীবনটাকে দেখতে চাই এবং অনুপ্রাণিত হতে চাই। আমি আশা করি আগামীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আরো বেশি করে প্রোগাম হাতে নেবে, যেন এই বিশেষ শিশুরাও আমাদের এই কাননের বিশেষ কোকিল হয়ে মুগ্ধ করতে পারে।’

সুইড ফাউন্ডেশন-এর সমবেত নৃত্য ‘২৪-এর গণঅভ্যুত্থান’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একক সংগীত পরিবেশন করেন সুজন রহমান। এরপর স্পর্শ ফাউন্ডেশনের মোহিনী আক্তার ‘ছাড়পত্র’ কবিতা আবৃত্তি করেন; ‘ধন ধান্য পুষ্পভরা’ গানটি দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন বিথী ও স্মৃতি।

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা আবৃত্তি করেন তরিকুল ইসলাম নাজিম এবং একক সংগীত ‘যেখানেই সীমান্ত তোমার’ পরিবেশন করেন সাইফুদ্দিন রাফি। তারপর সায়মা আক্তার ইমা পরিবেশন করেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন ও ‘দেখেছি রূপসাগরে মনের মানুষ’ গান দুটি। সমবেত নৃত্য পরিবেশন করেন সুইড ল্যাবরেটরী মডেল স্কুল। সবশেষে একক সংগীত পরিবেশন করেন শাহীন রেজা রাসেল।

Tags: নন্দন মঞ্চলিড বিনোদনশিল্পকলাসৈয়দ জামিল আহমেদ
Previous Post

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে নিপুণকে

Next Post

ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১৫০ বছর পূর্তিতে আমন্ত্রণ পেল ঢাকা

Next Post
লাল কেল্লার মনোরম রাতের দৃশ্য, আলোকসজ্জা ও রাস্তার লাইটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১৫০ বছর পূর্তিতে আমন্ত্রণ পেল ঢাকা

Donald Trump with a serious expression next to a large fire at night. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবানল নিয়ন্ত্রণের বাইরে, বাইডেনকে দুষলেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT