চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি খাতে ভারতের সঙ্গে মাইলফলক সমঝোতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 09, এপ্রিল 2017
in তথ্যপ্রযুক্তি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট দুটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও ভারত।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী টেলিফোন প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট দুটি সমঝোতা স্মারক সই হওয়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য একটি মাইলফলক। এই সমঝোতা স্মারক ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।’

সমঝোতা স্মারকের একটি সাইবার নিরাপত্তা সংক্রান্ত এবং অন্যটি আইটি/আইটিএস খাতের উন্নয়নে সার্বিক বিষয়গুলোকে অর্ন্তুভূক্ত করার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে দুদেশের পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত।

সাইবার নিরাপত্তা নিশ্চিতে বিডি সার্ট (বাংলাদেশ সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম) ও সার্ট ইন (সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম- ইন্ডিয়া) এর মধ্যে সমঝোতা হয়েছে।

এই সমঝোতার আওতায় বিডি সার্ট ও সার্ট-ইন সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র উন্মোচন ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সকল সমস্যা সমাধানে একযোগে কাজ করবে।

অন্য সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ভারতের ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়।

এই সমঝোতা স্মারকে ই-গভর্নেন্স, এম-গভর্নেন্স, ই-লার্নিং, টেলিমেডিসিন খাতে পারস্পরিক পদ্ধতিগুলোর বিনিময়, গ্রামীণ এলাকায় ইন্টারনেট এনাবল্ড কিয়স্ক বা কমন সার্ভিস সেন্টার স্থাপন; বিপিও/বিপিএম/কেপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং/বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট/নলেজ প্রসেস আউটসোর্সিং) এবং হাইটেক পার্ক/সফটওয়্যার পার্ক, আইটি সার্ভিস সংক্রান্ত শিল্পের নিয়ন্ত্রণ নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর বিশেষ গুরত্বারোপ করা হয়েছে।

এছাড়াও দুদেশের আইটি সংগঠনগুলোর মধ্যে বিজনেস টু বিজনেস অংশীদারিত্ব বাড়ানো; গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবনে দু’দেশের সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতায় যৌথ প্রকল্প বাস্তবায়ন; কর্মশালা, সেমিনার, বিশেষজ্ঞ পরিদর্শনসহ নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি প্রদর্শনী আয়োজন করা; স্টার্টআপস/উদ্ভাবন উন্নয়নে পারস্পরিক বিশেষায়িত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জোর দেয়া হয়েছে।

এসব কার্যক্রম বাস্তবায়নে দু’দেশের সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে এবং ওয়ার্কিং গ্রুপ বছরে কমপক্ষে একবার বৈঠকে বসবে। এছাড়াও, এসব কার্যক্রমে সংশ্লিষ্ট দেশ তাদের নিজ নিজ অর্থের যোগান দেবে।

Tags: প্রধানমন্ত্রীর ভারত সফর
Previous Post

কাশ্মীরে উপনির্বাচন: পুলিশের গুলিতে নিহত ৬

Next Post

গণতন্ত্র বিকশিত হলে গণমাধ্যমও বিকশিত হয়: রাষ্ট্রপতি

Next Post

গণতন্ত্র বিকশিত হলে গণমাধ্যমও বিকশিত হয়: রাষ্ট্রপতি

জাতীয় দলের পারিশ্রমিক নিয়ে খুশি নন মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT