চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আদিম’ নির্মাণের জার্নি সিনেমার মানুষদের অনুপ্রেরণা যোগাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 18, মে 2023
in বিনোদন
A A
বাংলাদেশের সাংবাদিকরা একত্রে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য মন্ত্রণালয়ের অধিকৃত চলচ্চিত্রের বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)। ‘সাংস্কৃতিক অগ্রযাত্রায় নবতরঙ্গ’-এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের প্রাক্তনী সংসদ নানা সময়ে সিনেমা প্রদর্শনী, মুক্ত আলোচনা কিংবা সিনেমা সংশ্লিষ্ট সেমিনার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৭ মে) আলোচিত ছবি ‘আদিম’ নির্মাতার সাথে ‘ডিরেক্টরস টক’ এর আয়োজন করে।

গণঅর্থায়নে নির্মিত স্বাধীন ধারার সিনেমা ‘আদিম’। গেল বছর ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের পাশাপাশি পেয়েছে সেরা নির্মাতার (বিশেষ জুরি পুরস্কার) পুরস্কার। পরবর্তীতে বিভিন্ন দেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে। ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামি ২৬ মে। এই ছবি মুক্তিকে সামনে রেখেই নির্মাতাকে আমন্ত্রণ জানায় বিসিটিআই প্রাক্তনী সংসদ।

একজন তরুণ ব্যক্তি টেবিলের পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘আদিম’ নিয়ে কথা বলছেন যুবরাজ শামীম

বিসিটিআইয়ের কনফারেন্স রুমে এই আয়োজিত এই অনুষ্ঠানে ‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীম ছাড়াও উপস্থিত ছিলেন বিসিটিআইয়ের পরিচালক জাহিদ রিপন, প্রাক্তনী সংসদের সভাপতি কাজী আতিকুর রহমান অভি, সাধারণ সম্পাদক রাজন কান্তি তালুকদার সহ প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, চলচ্চিত্র বোদ্ধা ও চলচ্চিত্র কর্মী অনেকেই।

নির্মাতা যুবরাজ শামীম টঙ্গী বস্তিতে ‘আদিম’-নির্মাণকালে কাটানো ঘটনাগুলোর স্মৃতিচারণ করেন। বলেন – ‘ক্যামেরায় কী দৃশ্য ধারণ করা হবে তার পরিকল্পনা স্পষ্টভাবেই আমার মাথায় ছিল, তাই আমি জানতাম কী করতে হবে।

উৎসবে আদিম-এর যাওয়া প্রসঙ্গে জানান বিস্তারিত – ‘কেউ কেউ বলেছে এই সিনেমা কোথাও যাবে না তুমি ইউটিউবে ছেড়ে দাও, আমি এসমস্ত প্রত্যাখানের পরেও ধৈর্য্য ধরে ছিলাম।’

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রাক্তনী সংসদ-এর সভাপতি কাজী আতিকুর রহমান অভি বলেন – আমরা আনন্দিত আদিম-এর নির্মাতার সাথে আড্ডা দিতে পেরে। সম্মিলিতভাবে আমরা সবাই সিনেমা নির্মাণের যুদ্ধই করে যাচ্ছি, এই নির্মাণের জার্নি আমাদের অনুপ্রেরণা যোগাবে নিঃসন্দেহে।’

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক রাজন তালুকদার বলেন – ‘আদিম আমাদের ছবি, ঠিক যেরকম স্বাধীনধারার চলচ্চিত্র আমরা নির্মাণ করতে চাই। এই চলচ্চিত্রের প্রতি আমাদের শুভ কামনা থাকবে।’

Tags: আদিমপরিকল্পনাবিসিটিআইযুবরাজ শামীমলিড বিনোদন
Previous Post

নিউইয়র্কে হামলাকারীর ১০ বার যাবজ্জীবন ও ২৬০ বছরের কারাদণ্ড

Next Post

ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাইয়ের ৩২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

Next Post
প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর কালো-সাদা ছবি, স্মরণে শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাইয়ের ৩২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

আর্জেন্টিনা ফুটবল দল উল্লাসে ভরা, খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার সাথে খেলতে এশিয়ায় আসছে আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT