চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু তহবিল সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিসিডিপি চালু: পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in - সেমি লিড, পরিবেশ
A A
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বিষয়ক ওয়ার্কশপে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। তিনি বলেন, এলক্ষ্যে জলবায়ু তহবিল সংগ্রহ ও সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি) চালু হয়েছে।

আজ রোববার পানি ভবনে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিডিপি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে উপদেষ্টা বলেন, বিসিডিপি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি কম-কার্বন ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করবে। তহবিল সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং একই প্রকল্পের পুনরাবৃত্তি এড়াতে হবে।

তিনি আরও বলেন, বিসিডিপি সরকারের, বেসরকারি খাতের এবং উন্নয়ন সহযোগীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করবে। এ উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. শাহাবউদ্দিন এবং এডিবির কান্ট্রি অপারেশনস প্রধান নাও ওন কিম আলোচনায় অংশ নেন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জলবায়ু পরিবর্তন ড. ফাহমিদা খানম।

কর্মশালার শেষ পর্যায়ে বিসিডিপি ওয়েব পোর্টাল ও সচিবালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকার, উন্নয়ন সহযোগী, এনজিও এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে এডিবির দক্ষিণ এশিয় বিভাগের মহাপরিচালক তাকেও কোনিশি পরিবেশ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, বাংলাদেশে সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নে এডিবি তহবিল সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

Previous Post

ছেলেদের বর্ষসেরা উদীয়মান মেন্ডিস, মেয়েদের ইশা

Next Post

অন্তবর্তীকালীন সরকারকে ‘অর্থ সমর্থন’ জানিয়েছে সব দেশ: প্রেস উইং

Next Post
প্রধান উপদেষ্টার প্রেস উইং এর লোগো, সবুজ পাতা ও সূর্য্যর প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তবর্তীকালীন সরকারকে 'অর্থ সমর্থন' জানিয়েছে সব দেশ: প্রেস উইং

চিত্রনায়িকা নিঝুমের ছবি, সুন্দর পোশাক পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টার অভিযোগে উবার চালক আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT