চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওদের হয়ত বিসিসিআইয়ের মতো অর্থ নেই: গাভাস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 11, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার গাভাস্কার হ্যাট পরে চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে সাউথ আফ্রিকা গেছে ভারত। রোববার এইডেন মার্করামের দলের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিটি খেলার কথা ছিল সূর্যকুমার যাদবদের। টানা বৃষ্টিতে কোনো বল মাঠে গড়ানোর আগেই বাতিল হয়েছে খেলা। ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

ডারবানে বৃষ্টির ফলে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে টসই হতে পারেনি। খেলা শুরুর নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক পর পরিত্যক্ত করা হয় ম্যাচ। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র ছয়টি করে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলার সূচি আছে ভারত ও সাউথ আফ্রিকার। এরমধ্যে একটি বাতিল হয়ে গেল।

ভারতের কিংবদন্তি সাবেক গাভাস্কার ম্যাচ পণ্ড হওয়ায় ক্রিকেট সাউথ আফ্রিকার উপর ক্ষুব্ধ। খোঁচা দিয়ে বলেছেন, ‘যদি মাঠ খোলা থাকে এবং বৃষ্টি বন্ধ হয়, তাহলেও খেলা শুরু হতে একঘণ্টার বেশি সময় লেগে যায়। এরমধ্যে হঠাৎ আবার বৃষ্টি শুরু হলে খেলাই বাতিল হয়ে যায়। এখন তো সব ক্রিকেট বোর্ডই প্রচুর অর্থ পায়। তারা যদি বলে অর্থ পায় না, সেটি মিথ্যা হবে। ওদের হয়ত বিসিসিআইয়ের মতো অত অর্থ নেই। কিন্তু সব বোর্ডই পুরো মাঠ ঢাকতে কাভার কেনার জন্য অর্থ পায়।’

‘সব বোর্ডের উচিত গোটা মাঠ ঢাকার ব্যবস্থা করা। এসব ক্ষেত্রে অজুহাত চলে না। ইডেন গার্ডেন্সে একটি টেস্ট ম্যাচের কথা মনে পড়ে আমার, খেলা সময়মতো শুরু হতে পারেনি, পরের ম্যাচে দেখা গেছে ইডেন গার্ডেন্সে গোটা মাঠ ঢেকে রাখা হয়েছে। এধরনের উদ্যোগই নেয়া উচিত। সৌরভ গাঙ্গুলি তখন দায়িত্বে ছিলেন এবং তিনি নিশ্চিত করেছেন, ইডেন গার্ডেন্সের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে।’

Tags: গাভাস্কারপ্রোটিয়াবিসিসিআইভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ

Next Post

বিশ্বের শীর্ষ ১০০ সবুজ কারখানার ৫৪টি বাংলাদেশে

Next Post
বাংলাদেশের সবুজ কারখানায় শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষ ১০০ সবুজ কারখানার ৫৪টি বাংলাদেশে

প্রধানমন্ত্রী পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT