চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে বিসিবি টিভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 12, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি টিভি উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলা সম্প্রচারে জটিলতা দূর করতে নিজস্ব টেলিভিশন চ্যানেল আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম বিসিবি টিভি। অনুমোদনের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার বিসিবির কার্যনির্বাহী কমিটির অষ্টম সভা শেষে নাজমুল হাসান বলেন, ‘আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে, বিপিএলের সময়, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ অ্যাওয়ে সিরিজ সম্প্রচার করেনি বাংলাদেশি কোনো চ্যানেল। পরে আইসিসি টিভির মাধ্যমে বাংলাদেশি সমর্থকরা খেলা দেখার সুযোগ পান।
বিসিবি প্রধান বলেন, ‘এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যে সমস্ত খেলাগুলো দেখায় শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, সাউথ আফ্রিকা; ওই সমস্ত (ফ্র্যাঞ্চাইজি) লিগগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না। আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করবো। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়ে যাবো।’
‘পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারবো।’ -বলেন নাজমুল হাসান।
Tags: নাজমুল হাসান পাপনমিরপুরলিড স্পোর্টস
Previous Post

সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কট: ইসলামী আন্দোলন

Next Post

খুলনায়ও নৌকার জয়

Next Post
নেতা ব্যক্তির পোর্ট্রেট, গোপালগঞ্জের রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায়ও নৌকার জয়

ম্যানচেস্টার সিটির হালান্ড গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহে ১০০ গোল করবেন হালান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT