চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 08, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ বাঁচাতে এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড। যতটা কম সম্ভব কৃত্রিম আলো ব্যবহার করতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর সময়ে পরিবর্তন আনছে বিসিবি।

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ তিনটি শুরু হওয়ার কথা দুপুর ২টায়। সেক্ষেত্রে পুরো ১০০ ওভার খেলা হলে ম্যাচ শেষ হবে রাত ১০টার আশেপাশে। প্রথম ইনিংসের শেষভাগ থেকেই ফ্লাডলাইট জ্বলে ওঠার কথা। টি-টুয়েন্টি ম্যাচগুলি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। পুরো ম্যাচই হওয়ার কথা ফ্লাডলাইটে।

তামিম সভাপতির দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দিনেই বোর্ড সভা শেষে জানালেন, সরকারের বিদ্যুৎ বাঁচানোর অনুরোধ সাড়া দিচ্ছে ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে যে, আমরা যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি যেন সেভ করতে পারি, সবাই মিলে অ্যাজ আ নেশন, যতটুকু সহায়তা করতে পারি। এগুলো মাথায় রেখে আমরা নিউজিল্যান্ডের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু পারব, চেষ্টা করব যতটা কত সম্ভব কৃত্রিম আলোয় খেলার।’

তামিম ইকবাল এসময় আরও বলেন, ‘সুনির্দিষ্ট সময়টা এখনই বলছি না, তবে একটা ধারণা দিতে পারি। যেরকম ওয়ানডে ম্যাচগুলো হয়তো ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টুয়েন্টি ম্যাচ হয়তো ২টা বা আড়াইটা থেকে হতে পারে। কারণ বিদ্যুৎ নিয়ে যখন সরকার সবাইকে বলছে এটা করতে, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার এবং আমাদের সবার উচিত নিজেদের ভূমিকা রাখা। যদি আলো ব্যবহার করতেও হয়, যত মিনিমাম কম ব্যবহার করা যায়, যাতে বিদ্যুৎ বাঁচাতে পারি আমরা।’

পরিবর্তিত নতুন সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তামিম।

Tags: তামিমনিউজিল্যান্ড সিরিজবিদ্যুৎবিসিবিলিড স্পোর্টস
Previous Post

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

Next Post

সংসদে আরও ১৩টি বিল পাস

Next Post
ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

ছবি সংগ্রহ: এন রাশেদ চৌধুরী

জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT