চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য হতাশাজনক: ডব্লিউসিএ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিরাপত্ত ঝুঁকির কথা উল্লেখ করে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ। আইসিসি এই অনুরোধ গ্রহণ করেনি, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে বিশ্বকাপে। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের না থাকা বিশ্ব ক্রিকেটের জন্য এক ‘হতাশাজনক মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সংগঠনটি বলছে, খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করতে স্টেকহোল্ডারদের এখন একযোগে কাজ করার সময় এসেছে।

রোববার বিবৃতিতে ডব্লিউসিএ এমন জানায়। সংস্থাটির প্রধান নির্বাহী টম মফ্যাট বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার এবং ক্রিকেটের শীর্ষ এই আসরে একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি আমাদের খেলা, বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এক বেদনার মুহূর্ত। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে।’

ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ম্যাফট বলেন, ‘বিভেদ বা বর্জনকে চেপে বসতে না দিয়ে আমরা ক্রিকেট বিশ্বের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন গভর্নিং বডি, লিগ ও ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মিলে খেলাটিকে ঐক্যবদ্ধ করতে কাজ করেন।’

ম্যাফট আরও বলেন, ‘ক্রিকেটে বিভিন্ন চুক্তি মেনে না চলা এবং ক্রিকেটার ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনার অভাব নিয়ে ডব্লিউসিএ উদ্বিগ্ন। এটি বিশ্বজুড়ে ক্রিকেটের বর্তমান পরিচালনা পদ্ধতির বড় ধরনের ত্রুটিগুলোই সামনে আনছে। এসব সমস্যার সমাধান না হলে খেলার প্রতি আস্থা ও ঐক্য নষ্ট হবে এবং দীর্ঘমেয়াদে ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডব্লিউসিএবিসিবিলিড স্পোর্টস
Previous Post

অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল বানাচ্ছে ভারত সরকার

Next Post

চট্টগ্রামের সঙ্গে অনেক ঐতিহাসিক আবেগ জড়িত: তারেক রহমান

Next Post

চট্টগ্রামের সঙ্গে অনেক ঐতিহাসিক আবেগ জড়িত: তারেক রহমান

ছবি: সংগৃহীত

স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির কোন আবেদন করা হয়নি: জেলা প্রশাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT