চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবিতে পালাবদলে অবাক হননি সিমন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 15, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি বিলুপ্তির পর গঠিত হয় এডহক কমিটি। তামিম ইকবালকে সভাপতি বানিয়ে গঠিত নতুন কমিটির মেয়াদকালে প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। পালাবদলের ভেতর দিয়ে বিসিবি গেলেও জাতীয় দলের স্বাভাবিক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরুর দুই দিন আগে সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ হাজির হন। তিনি জানান, খেলোয়াড়রা পূর্বপরিকল্পনা অনুযায়ী কঠোর পরিশ্রম করে সিরিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

সিমন্স বলেন, :প্রথমত, আমরা যা করি বা যেভাবে অনুশীলন করি তাতে এটি কোনো প্রভাব ফেলে না এবং আমাদের ক্যাম্পে এর কোনো প্রভাব পড়েনি। এটি পরিকল্পিত ছিল এবং সেভাবেই সম্পন্ন হয়েছে। যদি জিজ্ঞেস করেন এটি খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলে কি না, তবে খেলোয়াড়দেরই জিজ্ঞেস করতে হবে। কারণ আমি কোনো মানসিক প্রভাব দেখতে পাচ্ছি না। তারা তাদের সব কাজ করেছে, আগের মতোই কঠোর পরিশ্রম করেছে এবং কেউ কেউ তো আগের চেয়েও বেশি করেছে। তাই সিরিজের প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন, তারা সবই করে যাচ্ছে।’

বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থায় প্রশাসনিক রদবদলে তিনি মোটেও বিস্মিত নন বলেও সাফ জানান। বোর্ড সভাপতির সঙ্গে কোচিং স্টাফদের আলোচনার কথা প্রকাশের পাশাপাশি মাঠের বাইরের ঘটনায় ড্রেসিংরুমের পরিবেশ বা কাজের ধরনে কোনো পার্থক্য তৈরি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

‘হ্যাঁ, কোচিং স্টাফদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং গত পরশু যখন খেলা চলছিল, তিনি (তামিম) ড্রেসিংরুমে এসেছিলেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন। সুতরাং হ্যাঁ, কয়েকবার কথা হয়েছে।’

‘জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না। আর এর সঙ্গে বাংলাদেশ বা অন্য কোনো কিছুর সম্পর্ক নেই, এটা জীবনেরই অংশ। আমি জীবনের এমন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি যে জানি প্রতিদিন নতুন কিছু ঘটতে পারে, তাই আমি কোনো কিছুতেই অবাক হই না।’

সিমন্স বাংলাদেশের কোচ হয়ে আসার পর অল্প সময়ের ব্যবধানে তৃতীয় বোর্ড সভাপতির দেখা পেলেন। এমন পরিবর্তন তার কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য তৈরি করছে কিনা- এমন প্রশ্নের জবাবটা তিনি সাবলীলভাবেই দেন।

‘আপনি যেমনটা বললেন, এটি তৃতীয়বার এবং দল গঠন বা সিরিজের প্রস্তুতির জন্য আমরা যে পরিশ্রম করি, তাতে এটি কোনো পার্থক্য তৈরি করেনি। তাই কোচিং গ্রুপ হিসেবে আমাদের কাজের ধরনে এটি কোনো প্রভাব ফেলেনি। তারা তো আর ‘হেড কোচ’ হিসেবে আসছেন না। তাই আমাকে আমার কাজ চালিয়ে যেতে হচ্ছে কারণ আমরা কোনো কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন কিছু তৈরির চেষ্টা করছি। তাই আমরা সেই কাজ চালিয়ে যাচ্ছি। আমরা যা গড়তে চেয়েছিলাম, কেউ এসে তা পরিবর্তন করার চেষ্টা করেনি। তাই আমরা যা করবো বলেছিলাম, সেটিই গড়ার চেষ্টা করছি।’

তামিম ইকবালের আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিয়েই বিসিবি সভাপতি হয়ে যাওয়া ও তার ব্যক্তিগত ইস্যু সংক্রান্ত বিষয়টি কৌশলে তা এড়িয়ে যান সিমন্স।

খেলোয়াড়ি বা কোচিং জীবনে সারা বিশ্বে কাউকে এত দ্রুত ক্রিকেট বিশ্বের শীর্ষস্থানে উঠে আসা নিয়ে প্রশ্নের উত্তরে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করার মতোই বললেন, ‘চলুন আমরা ক্রিকেটের প্রশ্নগুলোতে ফিরে যাই।’

Tags: তামিমবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসিমন্স
Previous Post

জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

Next Post

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর ১৭০০ কোটির ঝড়, ওটিটি মুক্তি কবে?

Next Post

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর ১৭০০ কোটির ঝড়, ওটিটি মুক্তি কবে?

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT