চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত আচরণবিধি ভেঙেছেন, বললেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 30, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্ট খেলে তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমন বিষয়ে গণমাধ্যমে খবর চাউর হয়। তবে বিসিবির সাথে কথা না বলে শান্ত অন্য মাধ্যমে এই প্রসঙ্গে বলায় কিছুটা বিরক্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শান্তর দায়িত্বে থাকা বা না থাকা নিয়ে বুধবার ফারুক আহমেদ বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে খেলোয়াড়দের সচেতন হওয়া দরকার। বাইরে কথা না বলে বিসিবির সাথে কথা বলা উচিত। শান্ত অধিনায়কত্ব কেন করতে চায় না এসব নিয়ে আলোচনা হবে। কাল-পরশুর মধ্যে শান্তর অধিনায়কত্ব নিয়ে আলোচনা হবে।’

‘শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আসলে সিদ্ধান্ত হবে। পত্রিকা পড়ে সিদ্ধান্ত আমি নিতে পারবো না।’ যোগ করেন বিসিবি সভাপতি।

অধিনায়ক শান্তর নিয়ম ভাঙার বিষয়ে ফারুক বলেছেন, ‘শান্ত সংবাদমাধ্যমে জানিয়ে কোড অব কন্ডাক্ট ভেঙেছে।’

বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের বিষয়েও কথা বলেছেন ফারুক। বলেছেন, ‘আমি চেষ্টা করেছি সাকিব যেন দেশে থেকে অবসর নিতে পারে। যেহেতু সাকিব এমপি ছিল, এখানে আইন-শৃঙ্খলার বিষয় ছিল। সাকিব আসলে বোর্ড নিরাপত্তা দিতো, যেহেতু সে আসে নাই এখানে বোর্ডের কিছু করার নাই।’

আলোচনায় আছে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে আগ্রহী সাকিব। এ প্রসঙ্গে বোর্ড প্রধান বললেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য যেহেতু দল ঘোষণা দেয় নাই, এখনো সম্ভাবনা আছে।’

Tags: চট্টগ্রামফারুকবিসিবিলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

দীর্ঘ বিরতির পর মঞ্চে গাইলেন নাফিস  

Next Post

রানের পাহাড় গড়ে ইনিংস ছাড়ল সাউথ আফ্রিকা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, সাউথ আফ্রিকা বিরুদ্ধে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রানের পাহাড় গড়ে ইনিংস ছাড়ল সাউথ আফ্রিকা

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, ঐতিহাসিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রুলের পরবর্তী শুনানি বুধবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT