চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান বোলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে দুদিন আগেই বোলিংয়ে ইল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন না শুধরে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন না টাইগার তারকা।

রোববার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ক্রিকেটে বোলিং করতে না পারলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন ৩৭ বর্ষী বাংলাদেশের সাবেক অধিনায়ক। অবশ্য সকল ধরণের ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলতে মানা নেই টাইগার অলরাউন্ডারের।

আইসিসির বোলিং বিধিনিষের সংক্রান্ত আইনের ১১.৩ ধারায় বলা হয়েছে, ‘একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ-বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’

একই অনুচ্ছেদের শেষদিকে বলা হয়েছে, ‘অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে।’

বিসিবি জানিয়েছে, বোলিং বিধিনিষের সংক্রান্ত আইনের ১১.৪ ধারা অনুযায়ী সাকিবকে আইসিসি অনুমোদিত পরীক্ষা আবার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষায় যদি সাকিব উত্তীর্ণ হন তাহলে সব ধরণের ক্রিকেটে আবার বোলিং শুরু করতে পারবেন।

সাকিব শিগগিরই স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে তার বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়নের জন্য উপস্থিত হবেন জানিয়েছে বিসিবি। এই প্রক্রিয়া চলাকালীন ইসিবি, আইসিসি এবং সাকিবের সাথে নিয়মিত যোগাযোগ করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। টাইগার কিংবদন্তির ওই সময়ের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে শুক্রবার এক বিবৃতিতে সাকিবের বোলিং নিষিদ্ধ করার কথা জানায় ইসিবি

২০১০-১১ মৌসুমের পর গত সেপ্টেম্বরে কাউন্টিতে ফেরেন সাকিব। প্রায় ১৩ বছর পর কাউন্টিতে ফিরে সারে’র হয়ে সামারসেটের বিপক্ষে বল হাতে দারুণ করেন টাইগার তারকা। সামারসেটের ঘরের মাঠ টনটনে ৯ উইকেট নেন। প্রথম ইনিংসে ৩৩.৫ ওভারে ৯৭ রান খরচায় নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার বল করে ৯৬ রান খরচ করে নেন পাঁচ উইকেট। যদিও তার দল সারে হেরে যায় ১১১ রানে।

দুই ইনিংস মিলিয়ে ৬৩.২ ওভার বল করলেও বোলিং অ্যাকশনের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। তবে গত নভেম্বরে জানা যায়, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের দায়িত্বে থাকা দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিল্নস। এরপর সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার বিষয়টি আলোচনায় আসে। যদিও কাউন্টি খেলে ফেরার পর ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে দুটি টেস্টও খেলেন সাকিব। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন তিনি।

ইসিবি জানিয়েছে, নিষেধাজ্ঞা বাতিলের জন্য সাকিবকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। সেখানে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ, পরীক্ষায় সাকিব কনুই বাড়ানোর ব্যাপারটি প্রাথমিক মান ১৫ ডিগ্রি’র নিচে থাকতে হবে।

Tags: আইসিসিইসিবিনিষিদ্ধবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

বেনজীর আহমেদ-মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের আলাদা ৮টি মামলা

Next Post

জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত সুপারিশমালা জমা দিয়েছে বিএনপি

Next Post
বিএনপি প্রতিনিধিরা জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত সুপারিশমালা জমা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত সুপারিশমালা জমা দিয়েছে বিএনপি

প্রধান উপদেষ্টার হাতে বিজয় দিবসের স্মারক ডাকটিকেট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT