ক্রিকেটারদের দাবির মুখে অবশেষে পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বিপিএলের ঢাকা পর্বে প্রথম ম্যাচ বাতিল হওয়ার পর দ্বিতীয় ম্যাচের দুই টিম সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সও খেলতে অস্বীকৃতি জানায়। বিপিএলের ভবিষ্যৎ নিয়ে রাত আটটায় ফ্রাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বসছে বিসিবি।








