চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তাপ, আইসিসির কোন আসরে হলে তো কথাই নেই, কয়েক হাজার কোটির বাণিজ্য। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ, বিকল্প দল নিয়েছে আইসিসি। সেটির জেরে মাঠের বাইরে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তান। দেশটি সরকার ঘোষণা দেয় বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করছে তারা। প্রসঙ্গটিতে এতদিন বিসিসিআই কিছু না বললেও শেষে মুখ খুলল। সোমবার বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা কথা বলেছেন।

রাজীব শুক্লা বলেছেন, ‘আগেও পরিষ্কার করেছি, আইসিসি যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটার সঙ্গেই থাকব। এই বিষয়ে বিসিসিআইয়ের নিজস্ব কিছু বলার নেই।’

এর আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গড়তে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং অ্যাসোসিয়েট সদস্যদের প্রতিনিধি মুবাশির উসমানি রোববার পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও। ভারতের গণমাধ্যমে প্রতিবেদন, বয়কট প্রত্যাহারের জন্য আইসিসির কাছে বাংলাদেশের পক্ষে তিনটি শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। বলা হচ্ছে, পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচ বয়কট থেকে সরে আসতে পারে, যদি আইসিসি শর্তগুলো মেনে নেয়।

বাংলাদেশের পক্ষে তোলা পিসিবির ওই তিনটি শর্ত আইসিসি মানলেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। প্রথমটি হল- বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ। দ্বিতীয়টি: টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি। এবং তৃতীয় দাবি- ভবিষ্যতে কোন একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব বিসিবিকে দেয়া। ধারণা করা হচ্ছে, বৈশ্বিক টুর্নামেন্টটি হতে পারে ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন।

তবে ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হবে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কারণ ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকারই। পিসিবি সভাপতি আগামী ২৪-২৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন। চলতি ইস্যুতে চূড়ান্ত কথা আগামী কয়েকদিনের মধ্যেই আসতে পারে বলা হচ্ছে।

Tags: ২০২৬ টি-টুয়েন্টিআইসিসিপাকিস্তানপিসিবিবাংলাদেশবিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টস
Previous Post

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

Next Post

নারীর অধিকার হরণ ও ধর্মীয় রাজনীতির দানবীয় বাস্তবতা

Next Post

নারীর অধিকার হরণ ও ধর্মীয় রাজনীতির দানবীয় বাস্তবতা

বেশি কনটেইনারের সমাবেশ, বন্দরে কার্যক্রম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT