চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটের স্বার্থে কঠিন সিদ্ধান্তের পাশাপাশি বিসিবি ছাড়ার ইঙ্গিত নাজমুল হাসানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 27, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ব্যক্তিত্বের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় গিয়ে দেখা করেছেন তামিম ইকবাল। ঘণ্টাখানেক আলোচনার পর তামিম সংবাদমাধ্যম এড়িয়ে গেলেও ক্যামেরার সামনে দাঁড়ান নাজমুল হাসান। তামিম ইস্যুতে বিপিএলের পর সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

‘আমি ওকে বলেছি যে, নির্বাচন শেষ হলেই আমি তোমার সবকিছু জানবো বা সমস্যা শুনবো। এমন তো না, আমি কারো কথায় কিছু বলবো না। আগে আমাকে নিজে জানতে হবে সমস্যাটা কোথায় এবং আমি সবার সাথে কথা বলবো সব কিছু জানবো, তারপর নিজে সিদ্ধান্ত নেব। যেটা আমি আগে করতাম। ও বললো যে এটা খুবই ভালো কথা।’

তামিম ইস্যুতে পাপন বলেন, ‘ওর (তামিম) সাথে কথা হয়েছে যে, যাই সিদ্ধান্ত নেই, বিপিএলের পরে, আশা করি নির্বাচনের পরেই বিপিএল শুরু হবে তখন সব প্লেয়ারদেরও পাব, কোচিং স্টাফদের পাব। আমার ধারণা এর মধ্যে আমি সব জানতে পারবো এবং সিদ্ধান্ত নিতে পারবো।’

সাকিব আল হাসানের সঙ্গে দ্বন্দের পর থেকে ক্রিকেটের বাইরে আছেন তামিম। কবে ফিরবেন সেটিও স্পষ্ট করেননি। জাতীয় দলে দ্রুত না দেখা গেলেও নিশ্চিত করে খেলবেন জানুয়ারির বিপিএল। দেশসেরা ওপেনারের ক্যারিয়ার নিয়ে কী ভাবনা, সেটি হয়ত ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসরের সময়ই জানা যাবে।

তার আগে বাংলাদেশ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আর নিউজিল্যান্ডে গিয়ে খেলবে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ।

তামিম ইস্যুতে কথা বলতে গিয়ে এই মেয়াদের পরই বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন নাজমুল হাসান। প্রায় এক যুগ ধরে তিনি বিসিবি প্রধানের দায়িত্ব পালন করছেন।

‘এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব।’

নাজমুল হাসান বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

২০১২ সালের অক্টোবরে নাজমুল হাসান প্রথমবার দায়িত্ব নেন সরকারের মনোনয়নে। পরের বছরের অক্টোবরে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরপর ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন। ২০২১ সালের অক্টোবরে আরও একবার চার বছর মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন তিনি।

Tags: তামিমনাজমুল হাসান পাপনপাপনবিসিবিসাকিব
Previous Post

জানুয়ারিতে ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর

Next Post

গুজরাটের নতুন অধিনায়ক শুভমন গিল

Next Post
গুজরাটের নতুন অধিনায়ক শুভমন গিল ক্রিকেট খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটের নতুন অধিনায়ক শুভমন গিল

আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণার পর সারাদেশে আনন্দ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণার পর সারাদেশে আনন্দ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT