চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বাদ পড়লেন লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 16, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিংরত, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই ডাক মেরেছেন লিটন দাস। টাইগার ওপেনারের জায়গা হয়নি শেষ ওয়ানডের স্কোয়াডে। তার পরিবর্তে প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন লোয়ার মিডলঅর্ডার ব্যাটার জাকের আলী অনিক। শনিবার এক বিবৃতিতে লিটনের বাদ পড়ার বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই ওপেনারের বাদ পড়ার কারণ ব্যাখা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

টাইগারদের প্রধান নির্বাচকের মতে, নতুন বলে অধারাবাহিকতার কারণে বাদ পড়েছেন লিটন। শনিবার এক ভিডিও বার্তায় লিপু বলেছেন, ‘যেহেতু সিরিজ চলছে, পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সাথে আর রাখছি না।’

ওপেনার লিটন দাসের পরিবর্তে মিডলঅর্ডার ব্যাটার নেয়ার বিষয়ে লিপু বলেছেন, ‘দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে, যারা ওপেন করতে পারে। আরেকজন ওপেনার আছে সৌম্য সরকার। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না, তখন এই জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি। ইতোমধ্যে দুটি অপশন আছে এর মধ্যে একটি আমাদের কোচ-ক্যাপ্টেনকে বেছে নিতে হবে।’

এক্ষেত্রে কোচ-অধিনায়কের মতামত নিয়েছেন বলে জানান গাজী আশরাফ লিপু। বলেছেন, ‘এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা অবশ্যই কোচ-ক্যাপ্টেনের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, সেখানে একটা গ্যাপ আছে। সেখানে অনিককে মনে করেছি এই জায়গায় যথার্থ হবে। সাদা বলে সে টি-২০ খেলেছে, রান করেছে, রান পেয়েছে ডিপিএলেও। একাধিক ভূমিকা পালন করতে পারে, মিডল অর্ডারে ওপরের দিকে খেলতে পারে আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটে কনকাশনেরও ঝুঁকি থাকে। আমরা মনে করেছি লিটনের পরিবর্তে জাকেরকে দলে নিলে দলের ভারসাম্য অনেক ভালো থাকবে। তৃতীয় ম্যাচ দিবারাত্রির নয়, সকাল ১০টায় শুরু হবে। সেই আলোকে আমরা মনে করেছি জাকের বেশি যোগ্য দাবীদার।’

এর আগে বিসিবির বিবৃতিতে লিটনের বাদ পড়ার বিষয়ে লিপু বলেছিলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’

Tags: অনিকবিসিবিলিটনলিড স্পোর্টসলিপু
Previous Post

ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু ১৯ এপ্রিল

Next Post

সাবেক সচিবের মেয়ে অভিজাত পাড়ার চোর!

Next Post
বাংলাদেশি শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তা একসঙ্গে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সচিবের মেয়ে অভিজাত পাড়ার চোর!

অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

অবন্তিকার মৃত্যু: সহকারি প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT