চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

আইসিসিতে মেইল জাতীয় ক্রীড়া পরিষদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 07, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা জানিয়ে আইসিসিতে মেইল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দেয়ার কথা জানিয়েছে এনএসসি।

মঙ্গলবার এনএসসি উপসচিব ও ক্রীড়া বিভাগের পরিচালক আমিনুল এহসান গণমাধ্যমে জানান, বিসিবির গত নির্বাচনে অনেক অনিয়মের খোঁজ উঠে এসেছে অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে। এনএসসি নীতিমালা ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী আমিনুলের পর্ষদ ভেঙে দেয়া হয়েছে।

বিসিবির সবশেষ নির্বাচনে অনেক অনিয়মের অভিযোগ উঠেছিল। যা তদন্তে গঠিত কমিটি দুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দেয়। সেটির ভিত্তিতে আইসিসির কাছে মেইল করে বর্তমান কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত জানাল এনএসসি।

তদন্ত কমিটির প্রতিবেদনের পর তামিম ইকবালকে সভাপতি করে যে ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রস্তাব এসেছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে একমাস আগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবি নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে গঠিত কমিটির প্রধান ছিলেন উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। গত রোববার ওই কমিটি প্রতিবেদন জমা দিয়েছে এনএসসিতে।

অ্যাডহক কমিটিতে যারা
তামিম ইকবাল (সভাপতি)
রাশনা ইমাম
মির্জা ইয়াসির আব্বাস
সৈয়দ ইব্রাহিম আহমেদ
ইসরাফিল খসরু
মিনহাজুল আবেদিন নান্নু
আতহার আলী খান
তানজিল চৌধুরী
সালমান ইস্পাহানী
রফিকুল ইসলাম
ফাহিম সিনহা

Tags: আইসিসিএনএসসিজাতীয় ক্রীড়া পরিষদতামিম ইকবালবিসিবিলিড স্পোর্টস
Previous Post

ধ্বংস করা মার্কিন বিমানের ‘নতুন তথ্য’ প্রকাশ করল ইরান

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট ২০২৬’

Next Post
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু 'বাংলাদেশ ইকোনমিকস সামিট ২০২৬'

ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT