চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টির নেতৃত্বের দৌড়ে যাকে এগিয়ে রাখছেন বিসিবি প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 অপরাহ্ন 03, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি প্রধানের নেতৃত্বে টি-টোয়েন্টি দলে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গতমাসে ক্যারিবীয় দ্বীপে লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যদিও ব্যাট হাতে ফর্মে নেই উইকেটরক্ষক-ব্যাটার। নাজমুল হোসেন শান্ত টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চাওয়ায় সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দৌড়ে তাকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান ফারুক আহমেদ।

শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ চলাকালীন প্রেসবক্সে ঘুরতে আসেন ফারুক আহমেদ। শান্ত’র টি-টুয়েন্টির নেতৃত্ব থেকে সরে যাওয়া এবং পরের অধিনায়ক হিসেবে লিটনকে ভাবনায় রাখার কথা জানান। অবশ্য হাতে সময় থাকায় এখনই অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি।

শান্ত’র অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বিসিবি প্রধান বলেছেন, ‘ও নিজে থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-টুয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। প্রথমে আমাকে বলেছে, সুতারং ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি। যদিও টি-টুয়েন্টি বেশ দূরে আছে, প্রায় ছয়মাস পরে মনে হয় টি-টুয়েন্টি। এটা আসলে এই মুহুর্তের ইস্যু না, আমরা এটার জন্য অপেক্ষা করবো।’

নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে লিটন দাসকে এগিয়ে রাখছেন বিসিবি প্রধান। বর্তমান ফর্মহীনতা তাতে খুব বেশি সমস্যা করবে না বলে মনে করছেন। ফারুক আহমেদের আশা শিগগিরিই ফর্মে ফিরবেন লিটন।

‘আমি সবসময় মনে করি ক্রিকেটিং গেম, মেধা এবং ক্যাপ্টেন্সি করার অ্যাবিলিটির সাথে ফর্মের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে, সেটা ভিন্ন ব্যাপার। একজন ব্যাটার ফর্মের বাইরে থাকবে এটা স্বাভাবিক একটা বিষয়। যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না, অনেক বড় নামের ব্যাটারও রান করতে পারছেন না।’

‘এই ট্যুরে (ওয়েস্ট ইন্ডিজ) লিটনের বেস্ট পার্টটা ছিল- যেটা চিন্তা করেছিলাম আমি এবং বোর্ডের সাথেও কথা বলেছিলাম। আমি মনে করেছিলাম, অনেক সময় প্লেয়ারকে দুভাবে হেল্প করা যায়। যেহেতু ওয়ানডেতে রান করছিল না, ক্যাপ্টেন্সি পেলে যদি রানে ফিরে আসে। ফর্মে ফিরে না আসলেও ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো করেছে। এটা একটা বিরাট গুণ একজন ক্যাপ্টেনের, তার ব্যক্তিগত পারফর্ম যেন ক্যাপ্টেন্সিতে প্রভাব না ফেলে। আমি আশা করি ও খুব শিগগিরই ফর্মে ফিরবে। তারপর আমরা যখন টি-টুয়েন্টির ক্যাপ্টেনের বিষয়ে আলোচনা করবো, তখন ও এগিয়ে থাকবে।’

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফিফারুক আহমেদবিপিএল ২০২৫বিসিবিলিটনলিড স্পোর্টস
Previous Post

থিসারার সেঞ্চুরিও জেতাতে পারল না ঢাকাকে

Next Post

প্রবীণ শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন

Next Post
প্রবীণ শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন

অঞ্জনা হাসপাতালে লাইফ সাপোর্টে, চিকিৎসাধীন অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন নায়িকা অঞ্জনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT