চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 07, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি নির্বাচনের ভোট গণনা চলাকালে কর্মকর্তারা কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে। এখন চলছে গণনা। সন্ধ্যা ৬টা নাগাদ পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হলেও শুরুর দিকে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। ভোট শুরুর পর ৪৪ মিনিটের মাথায় পড়ে প্রথমটি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। তামিম ইকবাল, ইসরাফিল খসরু, রুবেল হোসেন, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, শাহনিয়ান তানিম, মিজানুর রহমান এবং আমজাদ হোসেনরা একে একে ভোট দেন।

মূলত দুই ক্যাটাগরিতে হচ্ছে নির্বাচন: ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২। ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একাই প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্যাটাগরি-২ থেকেও ৭ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ, নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন ৮ জন।

নির্বাচনে ই-ভোট প্রদান করেছেন ৩৯ জন। ই-ভোট জমা দেয়ার শেষদিন ছিল রোববার, দুপুর ১টা পর্যন্ত।

সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর ৭টায় নব নির্বাচিতদের ভোটাভুটিতে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

১৫টি পরিচালক পদের জন্য খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। খুলনায় দুটি পদের বিপরীতে মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বরিশালের একটি আসনের জন্য লড়াইয়ে নেমেছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন। তারা হলেন– তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শাহনিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামীম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ আহমেদ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

Tags: নির্বাচনবাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবিভোট গননালিড স্পোর্টস
Previous Post

পটুয়াখালীতে জেলের রহস্যজনক মৃত্যু

Next Post

কর্মী-অ্যাম্বুলেন্স নেই, ছেলেকে স্ট্রেচারে হাসপাতালে নিলেন বাবা-মা

Next Post
বাবা-মা ছেলেকে স্ট্রেচারে হাসপাতালে নিয়ে যাচ্ছেন, কর্মী-অ্যাম্বুলেন্স নেই।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মী-অ্যাম্বুলেন্স নেই, ছেলেকে স্ট্রেচারে হাসপাতালে নিলেন বাবা-মা

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত, সংসদ ভবনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT