চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের তফসিলে কিছু বদল আনল বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ব্যক্তি শহরে হাঁটছেন, একজন স্যুট পরা ও অন্যজন পাঞ্জাবি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিলে সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে ভোটের দিনক্ষণ আর পরিবর্তন করা হয়নি, আগামী ৬ অক্টোবর হবে নির্বাচনের ভোট গ্রহণ এবং ফল প্রকাশ।

মঙ্গলবার সন্ধ্যায় সংশোধিত তফসিল জানিয়েছে বিসিবি। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।

আগের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা ২২ সেপ্টেম্বর প্রকাশ করার কথা থাকলেও তা প্রকাশ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল ২৫ সেপ্টেম্বর। এবার তা ২৬ সেপ্টেম্বর দেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণ করা হবে শুধু ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল আগের মতোই ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর।

এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১ অক্টোবর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকাও একইদিন প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বরই। তফসিলে জানানো হয়েছে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যা ৬টায়। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল প্রকাশ হবে।

১১৭ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবি। তালিকায় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে আছেন আমিনুল ইসলাম বুলবুল। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোটার হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে।

Tags: তামিমনির্বাচনফারুকবিসিবিবুলবুললিড স্পোর্টস
Previous Post

এফডিসির ৪৭ বছরের স্মৃতি নিয়ে বাড়ি ফিরছেন খোরশেদ

Next Post

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Next Post
Bangladeshi official and journalist in discussion during interview. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT