চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচন: পরিচালক হলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 06, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিং, বিশ্লেষক ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা নাটকীয়তার পর অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

সকাল ১০টা থেকে চলে ভোটগ্রহণ। তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আর ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হয়েছেন ৮ জন। চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর নির্বাচিত হন।

খুলনা বিভাগ থেকে সাবেক স্পিনার খান আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান পরিচালক হয়েছেন। সিলেট থেকে রাহাত সামস ও বরিশাল থেকে শাখাওয়াত হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নাম সরিয়ে নেয়ায় পরিচালক হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম।

ক্যাটাগরি-১এ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। রাজশাহী থেকে নির্বাচিত হয়েছেন মুখলেসুর রহমান। রংপুর থেকে নির্বাচিত হয়েছেন মো. হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে ১৭ প্রার্থীর মধ্যে নির্বাচন থেকে শেষমুহূর্তে সরে দাঁড়ান ৩ জন। ১৪ প্রার্থীর মধ্যে পরিচালক হয়েছেন ১২ জন। নির্বাচিতরা হলেন- ইসতিয়াক সাদেক, ইফতেখার রহমান মিঠু, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিন, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী।

ক্যাটাগরি-৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুজন। দেবব্রত পালকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

Tags: আমিনুল ইসলাম বুলবুলআসিফ আকবরনির্বাচনবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)লিড স্পোর্টস
Previous Post

দেশের মানুষের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে চায় জামায়াতে ইসলামী

Next Post

ফেনীতে শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

Next Post
ফেনী জেলা প্রশাসকের কার্যালয় ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. নাজমুল ইসলামের পরিচয়পত্র পেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT