চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো, অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা দ্বিগুণ করা, ঘরোয়া ক্রিকেটের কাঠামো পুনর্গঠন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) অবকাঠামো উন্নয়ন এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার-সব মিলিয়ে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে বোর্ডের সভায়।

রোববার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এক নজরে দেখা যাক যেসব সিদ্ধান্ত এলো-

বাড়ল ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি
ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে বিসিবি। ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী পুরুষ ও নারী ক্রিকেটের বিভিন্ন সংস্করণে নতুন ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে।

পুরুষদের চার দিনের ক্রিকেটে ম্যাচপ্রতি ম্যাচ ফি এখন ১ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডেতে ১ লাখ এবং টি-টুয়েন্টিতে ৮০ হাজার টাকা পাবেন ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।

নারীদের তিন দিনের ক্রিকেটে ম্যাচপ্রতি ৪০ হাজার, ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টুয়েন্টিতে ২০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে।

অনূর্ধ্ব-১৯ দলের ভাতা দ্বিগুণ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতাও বাড়িয়েছে বিসিবি। আগে ১০ হাজার টাকা থাকা দৈনিক ভাতা এখন দ্বিগুণ করে ২০ হাজার টাকা করা হয়েছে।

ছয় দলের নতুন ঘরোয়া কাঠামো
ঘরোয়া ক্রিকেটের প্রচলিত কাঠামোতেও পরিবর্তন আনার পথে হাঁটছে বিসিবি। তিন সংস্করণ-চার দিনের প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ওয়ানডে ও লিস্ট ‘এ’ টি-টুয়েন্টি-নিয়ে ছয় দলের একটি প্রতিযোগিতা কাঠামো চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বোর্ড।

এই কাঠামোর অধীনে দলগুলোর মালিকানা বা পরিচালনার স্বত্ব বাংলাদেশের প্রতিষ্ঠিত ও সুনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দল পরিচালনার স্বত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।

নতুন কাঠামোর প্রথম আয়োজন হিসেবে টি-টুয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য সময় হিসেবে আগামী ডিসেম্বরকে বিবেচনা করছে বিসিবি।

মিরপুরে নতুন দুই ড্রেসিংরুম
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরও দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে বিসিবি। ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ক্রিকেট কার্যক্রমে এগুলো ব্যবহৃত হবে। প্যাভিলিয়ন ভবনের বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচে ব্যবহার হবে।

মিরপুর স্টেডিয়ামের দুটি বিকল্প ড্রেসিংরুম, খেলোয়াড়দের প্রবেশ এলাকা এবং কমন লবি এলাকার উন্নয়নকাজেরও অনুমোদন দিয়েছে বোর্ড।

একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের রানিং ট্র্যাক
ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) গ্রাউন্ডে আন্তর্জাতিক মানের, আইএএএফ-অনুমোদিত অ্যাথলেটিক রানিং ট্র্যাক স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। তিন লেনের এই বিশেষায়িত রানিং ট্র্যাক মূলত ক্রিকেটারদের প্রশিক্ষণ ও ফিটনেস কার্যক্রমে ব্যবহৃত হবে। পাশাপাশি অন্যান্য ক্রীড়া কার্যক্রমেও এটি ব্যবহার করা যাবে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সংস্কারের উদ্যোগ
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের প্রস্তুতির জন্য পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বিসিবি। স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতসংক্রান্ত পরামর্শক সেবা দেওয়ার জন্য একজন পরামর্শক নিয়োগ করা হবে। এরপর প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে।

সব মিলিয়ে, এক সভাতেই খেলোয়াড়দের আর্থিক সুবিধা বাড়ানো থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের কাঠামো পরিবর্তন এবং দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

Tags: ঘরোয়া ক্রিকেটতামিমবিসিবিমিরপুরলিড স্পোর্টস
Previous Post

আশুলিয়ায় একটি কারখানায় আগুন

Next Post

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ইমরান খানের বোন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT