চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফের মন্তব্যে বাফুফের কাছে দুঃখ প্রকাশ বিসিবি সভাপতির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 16, নভেম্বর 2025
in ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A
বাফুফের কাছে দুঃখ প্রকাশ করে বিসিবি সভাপতি আসিফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিনুল ইসলাম ও তাবিধ আউয়াল

গত ৯ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত দুই দিনব্যাপী ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনে ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। তার বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সভাপতি তাবিথ আউয়াল ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান বিসিবিতে। উত্তরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাফুফের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

গত ১০ নভেম্বর আমিনুল ইসলাম বরাবর চিঠি পাঠান তাবিথ আউয়াল। শনিবার চিঠির উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি।

চিঠিতে লেখা, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে বক্তব্যটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, বোর্ড পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছেন।’

‘কোন ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সঙ্গত হবে না। যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

Tags: আমিনুলআসিফতাবিথবাফুফেবিসিবিবুলবুললিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক

Next Post

সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রিত কাঠামো গঠনে অংশীজনদের গুরুত্বারোপ

Next Post
এমআরডিআই সংস্থার লোগো, চক্রাকারে ডিজাইন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রিত কাঠামো গঠনে অংশীজনদের গুরুত্বারোপ

বাংলাদেশ ও কাতার সেনাবাহিনী চুক্তি স্বাক্ষর, দুই দেশের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ–কাতার সশস্ত্র বাহিনীর চুক্তি স্বাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT