চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 28, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একত্রিত হয়ে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর আগস্টে বাংলাদেশে এসে টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ভারতের। পিছিয়ে যা চলতি বছরের সেপ্টেম্বরে নেয়া হয়েছিল। সেটিও পিছিয়ে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এবার জানাচ্ছে, ২০২৭ সালের জানুয়ারিতে টাইগারদের বিপক্ষে লড়তে আসবে ভারত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল কদিন আগে জানিয়েছেন, সিরিজের ভাগ্য ও চূড়ান্ত সময়সূচি নিয়ে বিসিসিআইয়ের সাথে এখনও আলোচনা চলছে। বিসিসিআই সূত্রে ভারতের গণমাধ্যমে খবর, সাদা বলের সিরিজটি আগামী বছরের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিসিআই ও ভারত সরকারের মধ্যে এখনও এটি নিয়ে আলোচনা চলছে।

বিসিসিআই সূত্রটি বলেছে, বিসিবি আগামী বছরের শুরুতে একটি সময় চেয়েছে। ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে।

ভারতের মূলত ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল। পরে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

গত জানুয়ারিতে বিসিবি সিরিজের সূচি ঘোষণা করার পর দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া এবং সেটির জেরে তৎকালীন বিসিবি প্রধান আমিনুল ইসলামের নেতৃত্বে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্তে টানাপোড়েন চরম আকার ধারণ করেছিল।

Tags: ওয়ানডেবাংলাদেশবিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টস
Previous Post

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

Next Post

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Next Post
দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিশু রোগীর পরীক্ষা করছেন ডাক্তার, ভ্যাকসিন বা চেকআপের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে আরও ৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT