চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 21, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টুয়েন্টির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও পেসার রিপন মন্ডল। বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেলেন দুজন। তাদের দলের নেয়ার পেছনের কারণ জানিয়েছে বিসিবি।

ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে বেশ সুনাম কুড়িয়েছেন রিপন। ২৩ বর্ষী এ ডানহাতি পেসার এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে দেশের হয়ে তিনটি টি-টুয়েন্টি খেলেছেন। তবে জাতীয় দলের স্কোয়াডে এটি তার প্রথম ডাক।

রিপন মন্ডলের জাতীয় দলে অর্ন্তভুক্তি নিয়ে মঙ্গলবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার বলেছেন, ‘আপনারা দেখেছেন দুজন নতুন মুখ আমরা অন্তর্ভুক্ত করেছি- রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। রিপন মন্ডল খুব ভালো করছিলেন। আমরা মনে করছি, ডেথ ওভারে এবং শুরুর দিকেও তার উইকেট নেয়ার সক্ষমতা রয়েছে। সেটা আমরা ভালোমতো ব্যবহার করতে পারব।’

বোলিং অলরাউন্ডার সাকলাইনকে দলে নেয়ার ব্যাপারেও কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি। আব্দুল গাফফার সাকলাইন হয়তো সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তাভাবনা থেকেই তাকে দলে নেওয়া। আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডারের যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। তিনি সম্প্রতি ভালো ফর্মে আছেন। আশা করি তার সেই ফর্মটা আমরা কাজে লাগাতে পারব।’

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। একই ভেন্যুতে ২৯ এপ্রিল হবে দ্বিতীয় টি-টুয়েন্টিও। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে।

তবে দুদলই এখন ব্যস্ত ওয়ানডে সিরিজ নিয়ে। ঢাকার দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতায় রয়েছে লাল-সবুজ ও ব্ল্যাক ক্যাপস দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ খেলতে দুদল এখন চট্টগ্রামে।

বাংলাদেশ টি-টুয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

Tags: ইমনবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টিবিসিবিরিপনলিড স্পোর্টসসাকলাইন
Previous Post

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

Next Post

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

Next Post

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT