চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য করা হল আমিনুলকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুশি আমিনুল, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের। কমিটি সভাও করেছিল। দুমাসের মাথায় কমিটিতে রদবদল হল। নতুন কমিটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রাখা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থায় সাবেক নারী ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে যুক্ত করা হয়েছে বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে।

এনএসসির প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোট ১১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আলোচনা হচ্ছে, আসন্ন বিসিবি নির্বাচনের জন্য ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হবেন বুলবুল। তিনি এনএসসি থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি হয়েছেন। তার আগে একইভাবে বিসিবির পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তারা নতুন করে ঢাকা বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হওয়ায় সেখান থেকে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করতে পারেন। ফলে পরিবর্তন আসতে চলেছে এনএনসি মনোনীত কাউন্সিলরশিপেও।

বিসিবিতে পরিচালক পদে লড়তে আগে কাউন্সিলর হতে হয়। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনয়নে পরিচালক হতে পারেন দুজন। আমিনুল যেমন ক্রীড়া পরিষদের মনোনয়ন থেকেই পরিচালক হয়ে বিসিবি সভাপতি এখন। তবে এই মনোনয়ন পুরোপুরি নির্ভর করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা সরকারের উপর। তাই সরকার পরিবর্তন হয়ে গেলে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নও বদলে যেতে পারে। কিন্তু অন্য ক্যাটাগরিতে থেকে পরিচালক হলে তাকে সরাসরি সরিয়ে দিতে পারেন না সরকার। আলোচনায় আছে, এই কারণে আমিনুলকে এখন বিভাগের কাউন্সিলর হিসেবে আনা হচ্ছে।

Tags: আমিনুলআশরাফুলএনএসসিজেসিনাজমুল আবেদীনবিসিবিলিড স্পোর্টস
Previous Post

‘চল দোতং পাহাড়’-এর পর সোহানের নতুন গান

Next Post

জাকসুতে এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার ‘আশা’

Next Post
জাকসুতে ফলাফল ঘোষণা কেন্দ্রের ব্যস্ততা, ভোটার ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসুতে এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার 'আশা'

ছাত্রলীগের সদস্যরা ফল প্রকাশের সময় হাসি-খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু: ৫ হল সংসদের ফল প্রকাশ, বিজয়ী হলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT