চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ: ‘স্বাধীন তদন্ত কমিটি’ গঠন করছে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগের তদন্তের জন্য স্বাধীন কমিটি গঠন করছে বিসিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিপিএলে মাঠের চেয়েও বাইরের ঘটনায় আলোচনা বেশি। ইতিমধ্যে ফিক্সিংয়ের অভিযোগও উঠেছে বেশকয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানাল, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বোর্ড। তাই এমন কোনো কর্ম-কাণ্ড ঘটলে সব ধরনের ব্যবস্থা নেবে তারা। সেজন্য বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটকে (আকু) সহয়তা করতে ‘স্বাধীন তদন্ত কমিটি’ গঠন করার কথা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিসিবি। বলেছে, ‘বিসিবি বিপিএল-সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতিবিরোধী উদ্বেগ সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদনেরও অবগত রয়েছে। বোর্ড পুনরায় নিশ্চিত করতে চায় যে, খেলার সততা ও আদর্শ রক্ষার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতিবিরোধী বিধি কঠোরভাবে অনুসরণ করে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে।’

স্বাধীন তদন্ত সংস্থা গঠনের কথা জানিয়ে বিসিবি বলেছে, ‘বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (আকু) বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো পরিচালনা করছে। এরই অংশ হিসেবে, দুর্নীতিবিরোধী ইউনিট এর তদন্ত কার্যক্রমে সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।’

‘বিসিবি একটি ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশে খেলাধুলার সততা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত থাকবে।’-যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।

Tags: আকুফিক্সিংবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টস
Previous Post

বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার

Next Post

ট্রাম্পের নতুন শুল্ক নীতি মার্কিন পরিবারগুলোতে যেভাবে প্রভাব ফেলবে

Next Post
অভিনেতা ট্রাম্প নতুন শুল্ক নীতি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের নতুন শুল্ক নীতি মার্কিন পরিবারগুলোতে যেভাবে প্রভাব ফেলবে

খোলা ভোজ্যতেল ড্রামে ঢালা হচ্ছে, জনস্বাস্থ্যের জন্য হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রামের খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT