চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাইট রাইডার‘ খ্যাত হলিউড অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 08, মার্চ 2025
in বিনোদন
A A
হলিউড অভিনেত্রী চ্যানেল আই অনলাইন সংবাদে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ ‘নাইট রাইডার‘ ও ‘বেওয়াচ‘ খ্যাত অভিনেত্রী পামেলা বাখের রহস্যজনক মৃত্যু ঘটেছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ৬২ বছরের অভিনেত্রী আত্মহত্যা করেছেন। লস অ্যাঞ্জেলসের স্থানীয় চিকিৎসকের দেওয়া বিবৃতি সে কথাই বলছে।

পুলিশ জানিয়েছে, নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের প্রাক্তন স্ত্রীর দেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

একটি সূত্রের বরাত দিয়ে টিএমজেড জানিয়েছে, পামেলার পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। পরে তারা পামেলার হলিউড হিলসের বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ দেখতে পান এবং সেখানে তাকে মৃত অবস্থায় খুঁজে পান।

৫ মার্চ রাত ১০টার পর প্যারামেডিক একটি টিম পামেলার বাড়িতে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা পামেলাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলি লেগেছিল, তবে সেখান থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেস মেডিকেল পরীক্ষক অফিস জানিয়েছে, পামেলা আত্মহত্যা করেছেন।

পামেলা বাখ ১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’, এবং ‘ভাইপার’।

Tags: লিড বিনোদন
Previous Post

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বৃষ্টিতে ভাসলে হিসাব কি?

Next Post

নারী ক্রিকেট দল ও পাঁচ নারীকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

Next Post
নারী ক্রিকেট দলের সদস্য পুরস্কার গ্রহণ করছেন প্রধান উপদেষ্টার কাছ থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ক্রিকেট দল ও পাঁচ নারীকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে নারী হামলার ঘটনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর ওপর হামলার ঘটনা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT