চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কোচের নাম জানালো বায়ার্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 অপরাহ্ন 29, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্নের নতুন কোচের সাক্ষাৎকারে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ হয়েছে বায়ার্ন মিউনিখের। নতুন মৌসুমে নতুন করে পথচলা শুরু করতে চলেছে বুন্দেসলিগা জায়ান্ট ক্লাবটি। কোচ থমাস টুখেলের স্থলাভিষিক্ত হয়েছেন ভিনসেন্ট কোম্পানি।

বুধবার বায়ার্নের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন কোম্পানি। ২০২৭ সালের ৩০ ‍জুন পর্যন্ত বাভারিয়ানদের ডাগআউট সামলাবেন ৩৮ বর্ষী তারকা। মেয়াদ ফুরানোর আগে বেলজিয়ামের সাবেক তারকা ফুটবলারকে দলের দায়িত্ব দেয়ায় ইংলিশ ক্লাব বার্নলিকে ১০.২ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিয়েছে বায়ার্ন।

২০২২ সালে বার্নলির দায়িত্ব নেন কোম্পানি। ২০২৩ মৌসুমে ক্লাবটির সঙ্গে পাঁচবছরের চুক্তি নবায়ন করেন। আর সেই কারণে বার্নলিকে ক্ষতিপূরণ দিতে হয়েছে বাভারিয়ান ক্লাবটির।

এর আগে বেয়ার লেভারকুসেনের বস জাবি আলোনসো, জার্মানির হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান এবং অস্ট্রিয়ার হেড কোচ রালফ রাঙ্গনিককে প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। প্রত্যেকেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফলে কোম্পানিকে ডাগআউটের দায়িত্ব দিয়েছে বুন্দেসলিগার সবচেয়ে সফল দলটি।

২০১৯ সালে আন্ডারলেখটের ফুটবলার থাকাকালীনই ক্লাবটির কোচ হন কোম্পানি। ২০২০ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে কোচ দায়িত্বেই মনোযোগ দেন। ২০২২ সালে আন্ডারলেখটকে বিদায় জানিয়ে বার্নলিতে যোগদেন।

Tags: কোম্পানিটুখেলবায়ার্নবার্নলিলিড স্পোর্টস
Previous Post

এভারেস্ট জয়ী বাবর আলী ফিরলেন বীরের বেশে

Next Post

ডিএনএ টেস্টেই জানা যাবে মাংসের টুকরো কার?

Next Post
মাংসের টুকরো পরীক্ষা ও ডিএনএ টেস্টের গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএনএ টেস্টেই জানা যাবে মাংসের টুকরো কার?

বিমানবন্দরে স্বর্ণসহ গ্রেপ্তার কেবিন ক্রু ও স্বর্ণের বার. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ কেবিন ক্রু গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT